২৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আগামী সপ্তাহে গণমাধ্যম সংস্কার কমিশন হতে পারে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

অনলাইন ডেস্ক : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম আজ বলেছেন, অন্তর্বর্তী সরকার আগামী সপ্তাহের মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেওয়ার বিষয়ে আশাবাদী।
তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের ঘোষণা দিতে পারবো বলে আমি আশাবাদী। প্রধান উপদেষ্টা নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরার পর ঘোষণাটি আসবে বলে আশা করা হচ্ছে।
উপদেষ্টা তথ্য ভবনে চলচ্চিত্র ও প্রকাশনা বিভাগ (ডিএফপি) আয়োজিত বিভিন্ন সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
ডিএফপির মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত তথ্য সচিব (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম।
নাহিদ বলেন, সবাই গণমাধ্যমের স্বাধীনতা চায়। তবে, আমি একটি প্রশ্ন করতে চাই… সংবাদপত্রের স্বাধীনতার কি কোনো সীমারেখা আছে? আমরা দেশের স্বার্থ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে সকল স্বাধীনতা নিশ্চিত করতে চাই।
উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনাগুলো সঠিকভাবে তুলে ধরার জন্য সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক এবং সাংবাদিকদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, ছাত্র-গণঅভ্যুত্থানের সময় প্রকৃত তথ্য পেতে দেশবাসী সংবাদপত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। সুতরাং আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। তবে কিছু সংবাদপত্র ফ্যাসিবাদী সরকারের পক্ষে ছিল। জুলাইয়ের অভ্যুত্থানে যারা উসকানিমূলক ভূমিকা পালন করেছিল তাদের আইনের আওতায় আনতে হবে।
সংবাদপত্রের বকেয়া বিল সম্পর্কে নাহিদ বলেন, সরকার ঝামেলামুক্ত সেবা দিতে বিল পরিশোধের ব্যবস্থা ডিজিটাল করার চেষ্টা করছে।
সভায় বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, ডেইলি সান সম্পাদক রেজাউল করিম, দৈনিক প্রথম আলো’র নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক সালাউদ্দিন বাবর, ডেইলি স্টারের হেড অব অপারেশন মিজানুর রহমান, দৈনিক আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান, দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক অশোক কুমার সিংহ, দৈনিক সংগ্রামের ব্যবস্থাপনা সম্পাদক নুরুন্নবী, দৈনিক সংবাদের প্রধান প্রতিবেদক শাহরিয়ার করিম, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক ফাহিমা বাহাউদ্দিন শামা ও দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক প্রমুখ।সূত্র : বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST