২২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শৌচাগারে নায়িকার গোপন ভিডিও ধারণের চেষ্টা, ধরা পড়লেন টেকনিশিয়ান

অনলাইন ডেস্ক : শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টলিউডে নারী ও শিশুদের নিরাপত্তা চেয়ে চিঠি দেয় উইমেন্স ফোরাম। অভিযোগ, তার ঠিক এক দিন আগে অর্থাৎ শুক্রবার এক মেগা ধারাবাহিকের নায়িকা হেনস্থার শিকার হয়েছেন।

জানা গেছে, ধারাবাহিকের অভিনেত্রীদের জন্য নির্দিষ্ট শৌচাগারে বরাদ্দ ছিল। সেখানকার একটি ফাটল দিয়ে নাকি তার ভিডিও তোলার চেষ্টা করেন এক টেকনিশিয়ান।

শনিবার রাতে নায়িকার অভিযোগবার্তা ছড়িয়ে পড়তেই তোলপাড় টলিপাড়া। এ-ও শোনা গেছে, বিষয়টি ধামাচাপা দেওয়ার প্রবল চেষ্টা হয়েছে। তাই ছড়িয়ে পড়তে সময় লেগেছে।

ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, ‘অভিযুক্তের সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছে।’ প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর দাবি, ‘আমি জ্বরে বিছানায়। বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে শুটিং বন্ধের নির্দেশ দেই। নায়িকা স্বাভাবিক হওয়ার পর কাজ শুরু হয়েছে।’

স্নেহাশিসের ব্লু’জ প্রযোজনা সংস্থার এই ধারাবাহিকটি প্রায় এক বছর ধরে চলছে। তারও আগে থেকেই নাকি প্রযোজক অভিযুক্ত টেকনিশিয়ানকে চেনেন। কখনো কোনো অন্যায় চোখে পড়েনি।

তবুও তার এমন কাণ্ডের ব্যাখ্যা নেই প্রযোজকের কাছে। তার কথায়, ‘একই প্রশ্ন আমারও। কোনোদিন চোখ তুলে, উঁচু গলায় কারও সঙ্গে কথা বলেননি ওই টেকনিশিয়ান। তার নামে এ রকম কোনও অভিযোগ উঠবে, কোনও দিন ভাবতেই পারিনি।’

আরও পড়ুনঃ   অস্কারে যাওয়া গান নিয়ে যা বললেন ইমন

সেই সঙ্গে তিনি এ-ও জানান, সেটে মেয়েরা যথেষ্ট নিরাপদ। তিনি আলাদা করে তাই নিরাপত্তা রক্ষীও রেখেছেন। তারপরেও কী করে অঘটন ঘটল, বুঝতে পারছেন না।

প্রযোজকের কথায়, ‘সেটে উত্তেজনা ছড়াতেই সাময়িক শুটিং বন্ধ করার নির্দেশ দেই। নায়িকা স্থির হওয়ার পর যোগাযোগ করি। তার সঙ্গে কথা বলেই রোববার থেকে আবার শুটিং শুরু হয়েছে।’

শনিবার রাতারাতি টলিউডের এক কেশসজ্জা শিল্পীর আ ত্ম হ ন ন চেষ্টার খবর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যমে সেই খবর শিরোনামে। অথচ তার আগে ঘটে যাওয়া এই অঘটনের কথা প্রকাশ্যে আসতে প্রায় এক দিন লেগে গেল।

কথা তুলতেই আনন্দবাজার অনলাইনকে উত্তর দিয়েছেন ধারাবাহিকের পরিচালক রূপম বাগ। তার কথায়, ‘শুক্রবার শুটিং শেষ হওয়ার পর ঘটনাটি ঘটে। তখন বেশ রাত হয়ে গেছে। ঘটনার পর নায়িকা স্বাভাবিকভাবেই মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েন। কারণ, এখন নানা ধরনের সাইটে এই ধরনের ভিডিও ছড়িয়ে দেওয়ার প্রবণতা রয়েছে।’

আরও পড়ুনঃ   ভবিষ্যতে কার কাছে থাকতে চান বুবলী?

পরিচালক জানিয়েছেন, শনিবার সারা দিন উত্তেজনা ছিল সেটে। একটা সময়ের পর বন্ধও হয়ে যায় কাজ। অভিযুক্তকে দফায় দফায় জেরা করেন সেটের বিভিন্নজন। দীর্ঘ টালবাহানার পর তিনি অভিযোগ স্বীকার করে নিয়েছেন।

ঘটনার সত্যতা জানতে আনন্দবাজার যোগাযোগের চেষ্টা করেছিল নায়িকার সঙ্গেও। পর্দায় তিনি দাপুটে আইনজীবী। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে জোর গলায় কথা বলেন। প্রয়োজনে নিজের পরিবারের বিরুদ্ধে মুখ খুলতেও তার বুক কাঁপে না।

বাস্তবে তিনিই হলেন অন্যায়ের শিকার। কীভাবে সামলাচ্ছেন বিষয়টা? একাধিক ফোনের পরেও তাকে পাওয়া যায়নি।

তবে একাধিক অভিনেত্রীর অভিযোগ, পুরো ঘটনা নাকি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এমনকি, নায়িকাকে নাকি থানায় অভিযোগ দায়ের করতেও দেওয়া হচ্ছে না। কারণ, থানায় গেলে সংবাদমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তে পারে। পাশাপাশি, নায়িকাকে নাকি এ-ও বোঝানো হয়েছে, এই অভিজ্ঞতা প্রকাশ্যে এলে তিনিই উল্টো কালিমা লিপ্ত হবেন।

এদিকে এ ঘটনার পরপরই সেই টেকনিশিয়ানের সদস্যপদ বাতিল করা হয়েছে। জেরার সময় অভিযুক্তকে নাকি মারধরও করা হয়েছে। তবে থানায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST