২২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পাকা আউশ রক্ষায় পাখি সামলাতে চাষির প্রাণান্তকর লড়াই

দুর্গাপুর প্রতিনিধি: মাঠে মাঠে পেকেছে আউশ। আগাম পাকা আউশ খেতে এসে বসছে ঝাঁকে ঝাঁকে বাবুই পাখি। মুহূর্তের মধ্যে ধান খেয়ে যাচ্ছে ওরা। রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাঠে মাঠে এমন চিত্র দেখা গেছে। বাবুই পাখি তাড়াতে নানা পন্থা অবলম্বন করছেন কৃষকেরা। কেউ কেউ তপ্ত রোদে ধানখেত পাহারাও দিচ্ছেন।

পাকা ধান রক্ষায় জমিতে প্রাণান্তর লড়াই করছেন পৌর এলাকার দেবীপুর গ্রামের চাষি টুটুল মিয়া। কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, বাড়ি নিয়ে যাব কি, সব ধান খেয়ে নিচ্ছে বাবুই পাখির দল। জমির আউশ ধান তিন ভাগের একভাগ বাবুই পাখি খেয়ে ও নষ্ট করে ফেলেছে। টুটুল বলেন, দুমুঠো ভাত খেতে এত লড়াই আর ভালো লাগে না! আউশের শুরুতেই অনাবৃষ্টি, সেচ খরচ, বৃষ্টি কম হওয়া পোকার আক্রমণ, ইঁদুরের হানা, এখন পাখির উপদ্রব। ধান ঘরে নিয়ে যাওয়াই কঠিন হয়ে পড়েছে। হাজারো বাবুই পাখির দল পাকা ধান খেতে পড়ছে, খাচ্ছে আর নষ্ট করছে। পাখিগুলো মারতে চাই না। তাই পলিথিন ব্যাগ, বোতল, ক্যাসেটের ফিতা টানিয়ে পাখির হাত থেকে ধান রক্ষায় লড়াই করে যাচ্ছি।

আরও পড়ুনঃ   রোগাক্রান্ত পশু জবাই ও বাসি মাংস বিক্রয়ে কঠোর অবস্থানে পুঠিয়া প্রশাসন

আউশ চাষিরা জানান, উপজেলায় এবার কম বৃষ্টি হয়েছে। চাষিরা এবার সেচ দিয়েই আউশ রোপণ করেছেন। এসব জমির ধান এখন আধা পাকা, পাকতে শুরু করেছে কোথাও কোথাও। এদিকে জমিগুলোতে দিনভর ঝাঁকে ঝাঁকে চড়ুই, বাবুইসহ নানা জাতের পাখি এসে বসছে, পাখির দল ধান কিছুটা খেয়ে যাচ্ছে, ধানগাছ ভেঙে ক্ষতিগ্রস্তও করছে।

উপজেলার বিভিন্ন মাঠের ধানখেতে গিয়ে দেখা যায়, চাষি পাকা ধানখেত রক্ষায় নানা কৌশল অবলম্ব করেছেন। কেউ কেউ জমির চারদিকে জাল দিয়ে ঘেরাও দিয়েছেন, কেউ কেউ টিনের বাক্স বাজিয়ে পাখি তাড়াচ্ছেন, কেউ পলিথিন সাঁটিয়ে দিচ্ছেন, অনেকে আবার দিনভর জমিতে বসে পাহারা দিচ্ছেন।

নামোদুর খালী গ্রামের শফিকুল ইসলাম বলেন, বিঘাখানেক জমিতে আউশ রোপণ করেছিলেন। অল্প কয়েক দিনের মধ্যে পাকা ধান কাটবেন। ঠিক এ সময়ে ঝাঁকে ঝাঁকে পাখি আসতে শুরু করেছে। যে অবস্থা, খরচের টাকা উঠবে কিনা সন্দেহ!

একই গ্রামের সারোয়ার হোসেন বলেন, বালাইনাশক, সার ও সেচের খরচ বেড়েছে। বিগত বছরগুলোতে আউশ ধান বৃষ্টির পানিতে চাষ করা গেছে। এবার সেচ দিয়ে করা হয়েছে। তাই খরচ বেড়েছে। শেষ সময়ে আবার পাখির অত্যাচারে ঘরে ধান তোলা মুশকিল হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ   তানোরে সাজিদের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দিল জামায়াতে ইসলামী

শালঘরিয়া গ্রামের কামরুল ইসলাম বলেন, নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে এখন পাকা ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় পড়েছেন। ঝাঁকে ঝাঁকে চড়ুই ও বাবুই পাখি জমিতে বসে ধান খেয়ে যাচ্ছে। অনেক জায়গায় ধান গাছ ভেঙে পড়ে মরে যাচ্ছে। ধান কাটার আগে পর্যন্ত এমন চলতে থাকলে ব্যাপক ক্ষতি হয়ে যাবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ১২০ হেক্টর জমিতে আউশ ও ৪ হাজার ৮৩০ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে।

দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ বলেন, এ সময় পাখিদের খাদ্য সংকট থাকায় এরা পাকা আউশ ধানের খেতে এসে বসছে। বিষ বা ফাঁদ দিয়ে পাখি হত্যা করা যাবে না। পাখির হাত থেকে রক্ষার জন্য কাকতাড়ুয়া বা জাল দিয়ে জমি ঢেকে রাখার ব্যবস্থা করা যেতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST