২১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সাজেকে আটকা পড়েছেন ৮ শতাধিক পর্যটক

অনলাইন ডেস্ক : সড়ক অবরোধের কারণে সাজেকে বেড়াতে এসে আটকা পড়েছেন প্রায় ৮ শতাধিক পর্যটক।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে সহিংসতার প্রতিবাদে ঢাকায় বিক্ষুব্ধ জুম্ম জনতার ডাকা ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধে ইউপিডিএফ সমর্থন দেয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

খাগড়াছড়ি জিপ গাড়ির সমিতির লাইনম্যান মো. ইয়াছিন আরাফত জানান, খাগড়াছড়ির পরিস্থিতি উন্নতি হওয়ায় শুক্রবার ১১৫টি জিপ গাড়ি ও ৫০ থেকে ৫৫টির মতো সিএনজি মাহেন্দ্র করে সাজেক প্রবেশ করে। যেখানে প্রায় ৮ শতাধিক পর্যটক ছিল।

আরও পড়ুনঃ   শ্রমিকদের মহাসড়ক অবরোধ-গাড়িতে আগুন, কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা

তিনি আরও বলেন, অবরোধের কারণে সড়কের বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে ইউপিডিএফ। শুনেছি বেইলি ব্রিজগুলোর পাটাতন খুলে নেয়া হয়েছে। এমন অবস্থায় পর্যটকদের ও গাড়ির নিরাপত্তার কথা বিবেচনায় সমিতির সিদ্ধান্ত মোতাবেক সাজেক থেকে কোনো গাড়ি ছেড়ে আসেনি এবং প্রবেশ করেনি।

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেন, অবরোধের কারণে সাজেকে ৮ শতাধিক পর্যটক আটকা পড়েছেন। পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত তারা সোখানে অবস্থান করবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। পরিস্থিতির উন্নতি হলে পর্যটকরা ফিরে যাবেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন, অবরোধের কারণে ঝুঁকি থাকায় কোনো গাড়ি আজ (শনিবার) ছাড়া হয়নি। সাজেকে পর্যটক আটকা আছেন। পরিস্থিতির উপর নির্ভর করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।-ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর পবাতে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা নিহত

রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সাক্ষাৎ

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান

রাজশাহীতে নারী উদ্যোক্তাদের নিয়ে চার দিনব্যাপী মেলা

৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের সহযোগিতা বাড়ানোর প্রস্তাব : এলজিআরডি মন্ত্রী

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

১০

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

১১

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

১২

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

১৩

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

১৪

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

১৫

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

১৬

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৭

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১৮

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১৯

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

২০

Design & Developed by: BD IT HOST