১৭ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

শ্রীলংকার নতুন পেস বোলিং কোচ আকিব জাভেদ

অনলাইন ডেস্ক : শ্রীলংকা ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। আগামী সপ্তাহেই শ্রীলংকায় দলের সঙ্গে যোগ দেবেন জাভেদ।
শ্রীলংকা ক্রিকেট(এসএলসি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘জাতীয় দলের বোলিং কোচ হিসেবে পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদের নাম ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যন্ত দলের সাথে কাজ করবেন তিনি।’

আরও পড়ুনঃ   বিএমডিএ প্রধান কার্যালয়ের সামনে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

২০১৭ সাল থেকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ৫১ বছর বয়সী জাভেদ। তার অধীনে ২০২২ ও ২০২৩ আসরে পিএসএল শিরোপা জয় করে লাহোর। যদিও এই মৌসুমে হতাশ করেছে জাভেদের দল। মাত্র ১টি জয়ে টেবিলের তলানিতে থেকে আসর শেষ করেছে লাহোর।

এর আগে পাকিস্তানের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন জাভেদ। ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের বোলিং কোচ ছিলেন তিনি।
সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দলেল প্রধান কোচেরও দায়িত্ব পালন করেছেন জাভেদ। তার অধীনে আরব আমিরাত ওয়ানডে মর্যাদা পায় এবং ২০১৫ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। ২০০৪ সালে চ্যাম্পিয়ন হওয়া পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলেরও কোচ ছিলেন তিনি।

আরও পড়ুনঃ   স্কুলে ভর্তির সুযোগ পেল ৩ লাখ শিক্ষার্থী, বেসরকারিতে শূন্য আসন ৮ লাখ

১৯৮৮ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ১৬৩টি ওয়ানডেতে ১৮২টি এবং ২২ টেস্টে ৫৪টি উইকেট শিকার করেছেন জাভেদ। ১৯৯২ সালে বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের সদস্য ছিলেন এই ডান-হাতি পেসার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST