২১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে বন্ধ থাকা আমদানী রপ্তানী শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বন্দর নিয়ন্ত্রণকারী সংস্থা পানামা পোর্ট লিংকের নানা অনিয়ম-দুর্নীতি বন্ধসহ চার দফা দাবিতে বন্ধ হওয়া উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের আমদানী রপ্তানী পূনরায় আজ শনিবার থেকে চালু হয়েছে। সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তনিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে সোনামসজিদ শুল্ক স্থলবন্দরে আমদানি-রপ্তানির সকল কার্যক্রম আবারো চালু করা হয়েছে। আমাদের চার দফা দাবি নিয়ে পানামা পোর্ট লিংকের সাথে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক হয়েছে। এ সময় পানামা কর্তৃপক্ষ আমাদের সাথে সমন্বয় করেছেন। এতে আমরা খুশি। ফলে শনিবার থেকেই আমদানি-রপ্তানি শুরু করা হবে।

আরও পড়ুনঃ   বাগমারায় মানবিক ও দক্ষ ইউএনও মাহবুবুল ইসলাম: দুই বছরে উন্নয়নের দৃষ্টান্ত

এ বিষয়ে আরিশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলমগীর জুয়েল বলেন, চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের নেতৃত্বে তার সম্মেলন কক্ষে পানামার সাথে বৈঠক হয়েছে আমদানী-রপ্তানীকারক গ্রæপের। এ সময় আমাদের দাবীর প্রেক্ষিতে পানামা কর্তৃপক্ষ পাথরের ট্রাকে নেয়া বর্ধিত মাশুলের পরিমাণ কমিয়েছে। এতে ৫৫ মেট্রিক টন পাথরের একটি ট্রাকে দেয়া মাশুল সাড়ে সাত হাজার টাকা থেকে কমে এখন সাড়ে চার হাজার টাকা দিতে হবে ব্যবসায়ীদের।

সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্টলিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বলেন, চলতি মাসের ১৫ তারিখ রবিবার থেকে সোনামসজিদ স্থলবন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিল। আমদানি রপ্তানিকারকদের সাথে সমন্বয় হয়েছে। ফলে শনিবার থেকে স্থলবন্দরের সকল কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুনঃ   আন্দোলনের ছবি-ভিডিও নিতে গেলে লাঠিপেটা করছেন অটোরিকশা চালকরা

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ শুক্রবার জানান, জেলায় আমার আসা মাত্র কয়েকদিন। এরমধ্যেই পানামার সাথে আমদানী-রপ্তানীকারক ব্যবসায়ীদের কয়েকটি বিষয় নিয়ে দ্বিমত হয়েছিলো। যা সমাধান করে দেয়া হয়েছে। সোনামসজিদ স্থলবন্দর ব্যবসায়ীরা আগামীকাল শনিবার থেকে পূনরায় তাদের ব্যবসা চালু করে রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি মনে করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST