২০ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

এত গালাগাল শুনেছি যে এখন গায়ে লাগে না : স্বস্তিকা

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে আর জি কর কাণ্ডে শুরু থেকেই সরব টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। রাস্তায় নামা থেকে শুরু করে নানান প্রতিবাদী কর্মসূচিতে সক্রিয় ভূমিকা নিয়েছেন এই অভিনেত্রী। বরাবরই স্পষ্টভাষী এই অভিনেত্রী। গত বুধবার প্রেসিডেন্সি কলেজের ডাকা রাজ্য ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় এক বক্তব্য রাখেন স্বস্তিকা। সেখানে বিস্ফোরক হয়ে ওঠেন অভিনেত্রী।

মঞ্চে দাঁড়িয়ে স্বস্তিকা বলেন, ‘একটা মহিলাকে গালাগাল দিতে হলে বেশ্যা কথাটা সর্বশ্রেষ্ঠ গালাগাল। আমরা মহিলারা যারা সিনেমা জগতের সঙ্গে যুক্ত, তাদের তো বলাই হয় যে বেশ্যাবৃত্তি করে তারা ক্যারিয়ারে আগায়। আমার ২৪ বছরের ক্যারিয়ারে ‘বেশ্যা’ এই কথাটা এতবার শুনেছি যে এখন আর গায়ে লাগে না। আমার মতো হয়ত অনেকেই শুনেছেন, এটা এখন গা সওয়া হয়ে গেছে।’

আরও পড়ুনঃ   ১০০ বছরে এই প্রথম, দুর্গাপূজায় বন্ধ থাকবে মল্লিক বাড়ির দরজা

স্বস্তিকা জানান, নিময়িত স্লাট শেমিং-এর মুখে পড়েন তিনি। এরপর অভিনেত্রী বলেন, ‘গত এক-দু বছরে মেয়েদের টার্গেট করে নতুন ধরনের কটাক্ষ মার্কেটে এসেছে। এই সব কথা যখন আর গায়ে লাগছে না, লোকজন দেখি আমাদের আন্টি, কাকিমা, মাসিমা এইগুলোকে গালাগাল বলে ধরে নিচ্ছে। আমি জানি না, সম্পর্কের এই ডাকগুলো কীভাবে গালাগালে রূপান্তরিত হয়েছে। কিন্তু দিদি শব্দটা এখনও কেউ গালাগাল হিসাবে দিচ্ছে না। আমি প্রতিদিন সকালবেলা উঠে এত গালাগাল শুনি, কিন্তু দিদি বলে কেউ গাল দিচ্ছে না, সেটা কোন দিন গালাগালি হয়ে উঠবে জানি না।’

আরও পড়ুনঃ   কাশ্মিরের ঘটনায় বলিউডে শোকের ছায়া

স্বস্তিকার এই আগুন ঝরানো বক্তব্যে ছাড় পেলেন না পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও। ‘এক মাস হয়ে গেছে উৎসবে ফিরুন’, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য টেনে তিনি বলেন, ‘একমাস হয়ে গেছে এই লজিকে গেলে তো আমাদের স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস সেলিব্রেট করা উচিত নয়, ২১ জুলাই উদ্‌যাপন করা উচিত নয় কারণ এগুলো অনেকদিন আগে হয়ে গেছে।‘

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১১

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৫

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৬

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৭

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৮

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৯

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST