১৭ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

ভারতের মাটিতেই হবে আইপিএলের সব ম্যাচ

অনলাইন ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের পর্দা উঠছে আগামী ২২ মার্চ। এই আসরের প্রথম ভাগের সূচি ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। আর এ ম্যাচগুলো ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে। তবে গুঞ্জন ছিল, আইপিএলের দ্বিতীয়ভাগের ম্যাচগুলো হতে পারে সংযুক্ত আরব আমিরাতে।

সেই গুঞ্জন একেবারে উড়িয়ে দিয়েছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব জয় শাহ। আইপিএলের পুরো মৌসুম ভারতেই হচ্ছে, নিশ্চিত করেন তিনি। বিসিসিআইয়ের সচিব ক্রিকবাজকে বলেন, ‘নাহ, এটা কোথাও সরছে না। আইপিএল ভারতেই হবে।’

আরও পড়ুনঃ   হাদির হামলাকারী ফয়সাল ভারতে পালিয়েছে, স্বীকার পুলিশের

এর আগে অবশ্য বেশ কয়েকবার ভারতের বাইরে আইপিএল আয়োজন করা হয়েছে। বিশেষ করে নির্বাচনের কারণে ভারতের বাইরে নেয়া হয় আইপিএল। ২০১৪ সালে সাধারণ নির্বাচনের কারণে আইপিএলের প্রথমার্ধ হয়েছিল সাউথ আফ্রিকায়। এরপর ২০২০ আইপিএল অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে।

আরও পড়ুনঃ   স্বরাষ্ট্রমন্ত্রীকে সঠিক তদন্তের দাবি জানালেন আনারের মেয়ে

অবশ্য সেবার করোনার প্রাদুর্ভাবের কারণে আইপিএল ভারতের বাইরে আয়োজন করতে বাধ্য হয়েছিল বিসিসিআই। এরপর ২০২১ আইপিএলেরও শেষভাগের ম্যাচগুলো আরব আমিরাতে সরিয়ে নিতে হয়েছিল তাদের। এরপর অবশ্য ২০২২ ও ২০২৩ আইপিএল ভারতেই আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১০

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১১

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১২

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৩

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৫

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৭

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৮

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৯

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

২০

Design & Developed by: BD IT HOST