১৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

হাতজোড় করে ঐশ্বরিয়াকে যে অনুরোধ করেন অমিতাভ

অনলাইন ডেস্ক : গত কয়েক মাসে সামাজিক যোগাযোগ থেকে শুরু করে সংবাদ শিরোনামে বিভিন্ন সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বচ্চন পরিবারের নাম। বিশেষত ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদ ঘিরে তৈরি হয়েছে নানা ধরনের আলোচনা।

যদিও এখনও পর্যন্ত বিচ্ছেদ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি তারকা দম্পতির কেউই। শোনা যাচ্ছে সম্পত্তি ভাগাভাগি নিয়েই প্রাথমিক ভাবে মতপার্থক্য দেখা দেয় বচ্চন পরিবারে। যা নাকি মোড় নিয়েছে বিচ্ছেদের দিকে। যদিও সবটাই এখনও জল্পনা, কেউ কোনও বিবৃতি দেননি।

এরই মধ্যে ভাইরাল অমিতাভ বচ্চনের একটি ভিডিও। যেখানে তিনি বলছেন, হাতজোড় করে বার বার বারণ সত্ত্বেও এই কাজটি করেন ঐশ্বরিয়া। ভিডিও ছড়িয়ে পড়তে স্বাভাবিকভাবে সবাই ধরে নেন যে নিশ্চয়ই পারিবারিক কোনও অশান্তির কথা বলছেন মেগাস্টার কিন্তু আসলে তেমনটা নয়।

আরও পড়ুনঃ   বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই হঠাৎ ঐশ্বরিয়ার প্রশংসায় অভিষেক

বিগ বসের সঞ্চালিত অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড় পতি’র মঞ্চে অতিথি হিসেবে এসেছিলেন লেখিকা সুধা মূর্তি। সেখানেই পরিবারের কথা বলতে শুরু করেন অমিতাভ। সেখানেই উঠে আসে ঐশ্বরিয়া প্রসঙ্গ।

তিনি আরও জানিয়েছিলেন জয়া বচ্চনের লম্বা চুল দেখেই প্রেমে পড়েছিলেন। অভিনেতা বলেন, ‘আমার স্ত্রী জয়ার অনেক লম্বা চুল ছিল। ওকে বিয়ে করার এটাও একটা অন্যতম কারণ ছিল। চুলে মেয়েদের সৌন্দর্য। তাই আমার মেয়েকেও মানা করি চুল কাটতে। নাতনি আরাধ্যার চুল যখন আমার বৌমা ঐশ্বরিয়া কাটিয়ে আনে হাতজোড় করে বার বার মানা করি যে চুল না কাটায় কিন্তু কেউ আমার কোনও কথা শোনেই না।’

আরও পড়ুনঃ   দেড় মিনিটের ভিডিওতে আগুন ঝরালেন মাহি

অভিনেতার কথা শুনে হেসে ফেলেন সুধাও। উল্লেখ্য, শোনা যায় অমিতাভ তার বিলাসবহুল বাংলো ‘জলসা’ মেয়ে শ্বেতার নামে লিখে দিয়েছেন। যার জেরে অশান্তি তুঙ্গে। সেই কারণেই নাকি সংসার ভাঙার মুখে ঐশ্বরিয়া এবং অভিষেকের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST