১৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও চুরি

নাটোর প্রতিনিধি : লালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আবারও চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায় মঙ্গলবার দিনগত রাতের যে কোন সময় হাসপাতালের ডেন্টাল বিভাগের ৪৪ নং কক্ষের ও ৩৯ নং কক্ষের জানালার গ্রিল কেটে চোরেরা ভিতরে প্রবেশ করে ডেন্টাল বিভাগের ডেন্টাল চেয়ার ভেঙ্গে চেয়ারের মটর চুরি ও ফাইল ক্যাবিনেট ভেঙে ফেলে।

অন্যদিকে ৩৯ নং কক্ষের বেসিনের ট্যাপের ট্যাপ খুলে নিয়ে যায়। এ বিষয়ে ডেন্টাল বিভাগের দায়িত্বরত মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) সরকার মোহাম্মদ গোলাম রাব্বি জানান চোরেরা কক্ষের জানালার গ্রিল কেটে কক্ষে প্রবেশ করে ডেন্টাল চেয়ার ভেঙ্গে মটর চুরি ও ফাইল ক্যাবিনেটসহ অন্যান্য ক্যাবিনেট ভাংচুর করেছে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এক্ষুনি বলা যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদারকি করলে বুঝা যাবে ক্ষতির পরিমাণ। এদিকে একই ভাবে গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) আউটডোর বিভাগের মহিলা ও গর্ভবতী সেবা কক্ষ নং ৪১ ও মা ও শিশু কক্ষ ৪৩ এর জানালার গ্রিল কেটে একটি আইপিএস চুরির ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ   জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

একই সপ্তাহে হাসপাতালে দুইবার চুরির ঘটনা ঘটায় চিকিৎসা নিতে আসা রুগীদের মধ্যে আবেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। গতরাতে দায়িত্বরত নৈশ প্রহরী সাজেদুরের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোন নম্বর টি বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একে এম শাহাবুদ্দিন বলেন এ ঘটনায় দায়িত্বর নৈশ প্রহরীকে সোকজ করা হয়েছে, ঊর্ধ্বতন প্রশাসনকে জানানো হয়েছে। থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এব্যাপারে লালপুর থানার (ওসি) তদন্ত রফিকুল ইসলাম বলেন হাসপাতালে চুরির ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কোন লিখিত অভিযোগ দায়ের করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১০

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১১

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১২

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৩

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৪

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৫

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৬

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৭

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৮

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৯

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

২০

Design & Developed by: BD IT HOST