১৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিভাগীয় ও জেলা সঞ্চয় দপ্তরের তথ্য অধিকার আইন বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিকরণ সভা

oplus_2

তথ্যবিবরণী : রাজশাহী বিভাগীয় সঞ্চয় দপ্তর ও জেলা সঞ্চয় অফিসের উদ্যোগে তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণে এক সভা আজ (১৮ সেপ্টেম্বর) বিকালে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় সঞ্চয় দপ্তরের উপপরিচালক হোসনে আরা বেগম। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সঞ্চয় দপ্তরের সহকারী পরিচালক ওয়াসিম আহমেদ।
প্রধান অতিথির বক্তৃতায় উপপ্রধান তথ্য অফিসার বলেন, ‘তথ্য অধিকার আইন একটি নাগরিকবান্ধব আইন। এই আইন প্রয়োগে নাগরিক ব্যক্তিগতভাবে যেমন সুবিধা লাভ করেন তেমনি এর মাধ্যমে কর্তৃপক্ষের জবাবদিহিতাও নিশ্চিত হয়। আইনটির বয়স পনেরো বছর পার হলেও এখনও দেখা যায়, অনেকেই আইনটির বিষয়ে জানেন না। আবার যারা এই আইনের নাম শুনেছেন তাদের মধ্যেও অনেকে তথ্যের জন্য কীভাবে আবেদন করতে হয় সে বিষয়ে অবগত নন। ফলে আবেদন প্রক্রিয়ায় ত্রুটি থাকায় অনেকে আবেদন, আপিল এমনকি অভিযোগ করেও তথ্য থেকে বঞ্চিত হন।
তিনি তথ্য চাওয়ার ক্ষেত্রে তথ্য সুনির্দিষ্ট হওয়া এবং যথাযথ প্রক্রিয়ায় তথ্যের জন্য আবেদন করার উপর গুরুত্বারোপ করেন।
সভায় তথ্য অধিকার আইন ২০০৯ অনুসারে তথ্য পাওয়ার পদ্ধতি ও করণীয় বিষয়ে ধারণা প্রদান করা হয়।
সঞ্চয় দপ্তর ও পিআইডির কর্মকর্তা-কর্মচারী এবং সঞ্চয়পত্রের গ্রাহকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST