১৭ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

জায়েদ খানের বউ হওয়া প্রশ্নে যা বললেন সায়ন্তিকা

অনলাইন ডেস্ক : গেল বছর বাংলাদেশে এসে জায়েদ খানের সঙ্গে ‘ছায়াবাজ’ নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নেন ওপার বাংলার অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। কক্সবাজারে বেশ কয়েকদিনের শুটিং শেষে সিনেমার নৃত্য পরিচালকের সঙ্গে দ্বন্দ্বের জেরে পুরো কাজ শেষ না করেই কলকাতায় ফিরে যান এই নায়িকা।

এরপরই সায়ন্তিকাকে নিয়ে প্রশ্ন তোলেন ছবির প্রযোজক। তার দাবি, শুটিং শেষেও হোটেলে থেকে যান জায়েদ খান ও সায়ন্তিকা। এরপরই নায়কের সঙ্গে তার প্রেমের গুঞ্জনও ছড়ায়।

এ ঘটনার মাস পেড়িয়েছে। সায়ন্তিকাও বর্তমাকে কলকাতায় অবস্থান করছেন। সেখানেই সম্প্রতি একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। যেখানে তাকে প্রশ্ন করা হয়, আপনি কী জায়েদ খানের বউ হচ্ছেন?

জবাবে সায়ন্তিকা বলেন, ‘না না একেবারেই কারও বউ হচ্ছি না।’ তাহলে জায়েদ খানের বউ হচ্ছেন না? এমন প্রশ্নে সায়ন্তিকা বলেন, ‘আমি কারোর নামে মিথ্যা অপবাদ দিই না। জায়েদ খান ভীষণই ভালো একজন মানুষ। আমাকে সত্যি সাহায্য করেছেন। সম্মান দিয়েছেন।’

আরও পড়ুনঃ   পঞ্চান্নতেও নিজেকে যেভাবে আকর্ষণীয় রাখেন জেনিফার লোপেজ

সায়ন্তিকা আরও বলেন, ‘বাবা-মা এখনই আমাকে বিয়ে দিতে আগ্রহী নন। আমি তো সব সময় মিডিয়া বন্ধুদের বলি পাত্র খুঁজে দিতে, সবাই দেবে বলে; কিন্তু আর দেয় না। আমার তো পাত্র খোঁজার সময় নেই! ২৪ ঘণ্টা বাঁকুড়ায় পড়ে থাকলে কোথা থেকে আমি প্রেম করব?’

এর আগে জায়েদ খানের সঙ্গে হোটেলে সময় কাটানো প্রসঙ্গে সায়ন্তিকা বলেছিলেন, ‘কে আমাকে নিয়ে কী বলছে, তা নিয়ে আমি সত্যিই ভাবতে চাই নই। কোনও সাফাই দেওয়ারও প্রয়োজন মনে করি না। কারণ আমি জানি সত্যিটা কী। আর নায়ক-নায়িকা যদি ঘণ্টার পর ঘণ্টাও হোটেলে বসে থাকে, সেখানে সমস্যা কোথায়?’

আরও পড়ুনঃ   ‘লোকে দেখবে আর জ্বলবে’—কাকে ইঙ্গিত করে বললেন নিমরাত

অন্যদিকে সায়ন্তিকার সঙ্গে জড়িয়ে গুঞ্জন প্রসঙ্গে জায়েদ খান বলেছিলেন, ‘এসবই ষড়যন্ত্রের অংশ। একদল লোক সবসময়ই জায়েদ খানের খোঁজ রেখে বেড়ায়। জায়েদ কোথায় যাচ্ছে, কখন কি করছে- এসবই জানার চেষ্টা করে। তারা কখনোই চায় না আমি ভালো কিছু করি। সেই শিল্পী সমিতির নির্বাচনের পর থেকেই আমার সঙ্গে এসব ঘটছে।’

জায়েদ আরও বলেন, ‘আমি নিশ্চিত, যদি তারা জানতে পারত- সায়ন্তিকা বাংলাদেশে এসে আমার বিপরীতে সিনেমায় কাজ করবে, তাহলে কোনোভাবেই তাকে বাংলাদেশে আসতে দিত না। যেমনটা শ্রাবন্তীর ক্ষেত্রেও ঘটেছিল।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পুঠিয়ার রাজ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার

ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

১০

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

১১

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

১২

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৩

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৪

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

১৫

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

১৬

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

১৭

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৯

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST