১৭ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বদলে গেল আলিয়া ভাটের নাম

অনলাইন ডেস্ক : বেশ কিছুদিনের বিরতির পর আবারও পর্দা কাঁপাতে আসছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এই মুহূর্তে তার আসন্ন ছবি ‘জিগরা’র প্রচারে ব্যস্ত রয়েছেন তিনি। এরই মধ্যে জানা গেল, নিজের নামে নাকি বদল এনেছেন আলিয়া ভাট!

সম্প্রতি আলিয়ার ‘জিগরা’র ট্রেলার প্রকাশ্যে এসেছে। কন্যা সন্তান জন্মের পর এটিই অভিনেত্রীর প্রথম চলচ্চিত্র। সব মিলিয়ে এখন বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন আলিয়া ভাট। নিজের ছবির প্রচারে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র দ্বিতীয় সিজনে যান তিনি। সেখানেই ঘোষণা করলেন তিনি এখন আর শুধু আলিয়া ভাট নন!

আরও পড়ুনঃ   রাফসানের সঙ্গে ফুসকা খাচ্ছেন হানিয়া আমির

কপিল শো-এ কৌতুকশিল্পী তথা অভিনেতা সুনীল গ্রোভারের প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমি হলাম আলিয়া ভাট কাপুর।’ অর্থাৎ, আলিয়া ভাট থেকে আলিয়া ভাট কাপুর হয়েছেন অভিনেত্রী।

ক্যারিয়ারের শুরু থেকেই একাধিক সাক্ষাৎকারে আলিয়া জানিয়ে এসেছেন, রণবীর কাপুরকে তিনি পছন্দ করেন। রণবীরের নাম শুনেই আলিয়ার মুখে চলে আসে এক অন্য জ্যোতি, যা নজর এড়ায়নি নেটিজেনদেরও। এরপর ২০১৮ সালে সোনম কাপুরের বিয়ের আসরে সেই পছন্দের পুরুষের হাতে হাত রেখে প্রবেশ করেছিলেন আলিয়া। বলা ভালো, রণবীরের সঙ্গে সম্পর্কের সূচনা ছিল সেই ঘটনা। তার পরে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তারা। করোনা অতিমারীর সময়ে এক সঙ্গেও বসবাস করেছিলেন এই তারকা দম্পতি, তারপর বিয়ে।

আরও পড়ুনঃ   হেনা তো আমার কাছেই : নাঈম

উল্লেখ্য, আলিয়াকে শেষ দেখা গেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে। অন্য দিকে রণবীরের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘অ্যানিম্যাল’। বর্তমানে তিনি ‘রামায়ণ’ নিয়ে ব্যস্ত। এই ছবিতে রামের চরিত্রেই অভিনয় করছেন তিনি। বিপরীতে সীতার চরিত্রে রয়েছেন সাঁই পল্লবী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে চরম দূষণ: ভ্রাম্যমাণ আদালতে নিয়মিত মামলা করার নির্দেশ

চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

নগরীর অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

পুঠিয়ায় কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

রাজশাহী চিড়িয়াখানার অভ্যন্তরে উন্নয়ন কাজ বাস্তবায়নে নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা প্রথম দিনে ৯৯ শতাংশ পরীক্ষার্থীর উপস্থিতি

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১০

নিয়মমত অফিসে আসেন না পিআইও, ব্যহত হচ্ছে নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যক্রম

১১

বাণিজ্যমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনার এর বৈঠক

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

১৩

বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৪

রাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৫

নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যা

১৬

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৭

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৮

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসি পরীক্ষায় বসছে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী

১৯

নগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ

২০

Design & Developed by: BD IT HOST