১৭ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সেনা সংখ্যা ১৫ লাখে উন্নীত করার নির্দেশ পুতিনের

অনলাইন ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীর নিয়মিত আকার ১ লাখ ৮০ হাজার বাড়িয়ে ১৫ লাখ সক্রিয় সেনা করার নির্দেশ দিয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে পুতিন সশস্ত্র বাহিনীর সামগ্রিক আকার ২৩ লাখ ৮০ হাজারে উন্নীত করার নির্দেশ দিয়েছেন। খবর রয়টার্সের।

শীর্ষস্থানীয় সামরিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) বরাতে রয়টার্স জানায়, এ ধরনের বৃদ্ধি রাশিয়াকে তার সক্রিয় সৈন্যের সংখ্যার দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতকে ছাড়িয়ে যাবে এবং আকারে চীনের পরে দ্বিতীয় স্থানে থাকবে।

আরও পড়ুনঃ   যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক বাহিনী পাঠানোর পর থেকে পুতিন তৃতীয়বারের মতো সেনাবাহিনীর সংখ্যা প্রসারিত করেছেন। যখন রাশিয়ান বাহিনী পূর্ব ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে এবংর কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনীকে বের করে দেওয়ার চেষ্টা করছে।

রুশ পার্লামেন্টের নিম্নকক্ষের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আন্দ্রেই কার্তাপোলভ বলেছেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি ও ‘আমাদের সাবেক বিদেশি অংশীদারদের’ আচরণের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনার অংশ হিসেবে সক্রিয় সেনার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুনঃ   যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না

রুশ পার্লামেন্টের সংবাদপত্র পার্লামেন্টস্কায়া গেজেতাকে কার্তাপোলভ বলেন, ‘উদাহরণস্বরূপ, ফিনল্যান্ড, যার সঙ্গে আমাদের সীমান্ত রয়েছে, ন্যাটো ব্লকে যোগ দেওয়ার পর থেকে উত্তর-পশ্চিমাঞ্চলে (রাশিয়ার) নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এখন নতুন কাঠামো ও সামরিক ইউনিট গঠন করা দরকার। আর এই প্রক্রিয়া সম্পন্ন করতে হলে আমাদের সেনার সংখ্যা বাড়াতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST