১৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারার সাবেক এমপি এনামুল হক ঢাকায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজধানী ঢাকার আদাবর থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৫-এর রাজশাহীর একটি দল।

র‍্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রফিকুল ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বাগমারা থানায় করা একটি মামলা নিয়ে কাজ করছিলাম। এনামুল হক এ মামলার এজাহারভুক্ত আসামি।’

আরও পড়ুনঃ   বিসিএস পরীক্ষায় প্রশ্নফাঁস : বিজি প্রেসের দুই কর্মচারী গ্রেপ্তার

জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আরও বলেন, ‘তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকতে পারে। তবে আমরা একটি মামলা নিয়েই কাজ করছিলাম। এ মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহীতে নিয়ে আসার পর তাঁকে বাগমারা থানায় হস্তান্তর করা হবে।’

আরও পড়ুনঃ   বাগমারায় ছয় বছরের ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার

এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হক নবম, দশম ও একাদশ সংসদের সদস্য ছিলেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতিও ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি করে তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। ঋণের নামে তিনি ব্যাংক থেকেও বিপুল টাকা হাতিয়ে নিয়েছেন। ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১১

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১২

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

১৩

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১৪

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১৫

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৭

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST