১৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাতে মাঠে নামছে ব্রাজিল, অনলাইনে খেলা দেখবেন যেভাবে

অনলাইন ডেস্ক : কলম্বিয়া চলছে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপের ১১তম আসর। ইতোমধ্যে রাউন্ড অব সিক্সটিনের খেলা শেষে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আট দল। যেখানে জায়গা করে নিয়েছে ব্রাজিলের মেয়েরাও। সেমির টিকিট পেতে আজ রাতে মাঠে নামছে সেলেসাওরা।

কোয়ার্টার ফাইনালে আজ রোববার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টায় উত্তর কোরিয়া অনূর্ধ্ব-২০ নারী দলের মুখোমুখি হবে ব্রাজিল অনূর্ধ্ব-২০ নারী দল। মেডেলিনের স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

আরও পড়ুনঃ   পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী রাজশাহী আসবেন শনিবার

এই ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি টেন-৩ এইচডি ও সনি লাইভে। টিভি ছাড়া অনলাইনেও ম্যাচটি দেখতে পারবেন ফুটবল ভক্তরা। বাংলাদেশ থেকে ম্যাচটি বিনামূল্যে দেখতে পারবেন ফিফা প্লাসে। ম্যাচটি শুরু হওয়ার পর এখানে ক্লিক করেও সরাসরি দেখতে পারবেন।

উত্তর কোরিয়া দুইবার অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও এখন পর্যন্ত ব্রাজিলের মেয়েরা এ স্বাদ পায়নি। এই টুর্নামন্টে তাদের সেরা সাফল্য সেমিফাইনাল। দুইবার ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামলেও সফলতা পায়নি তারা।

২৪ দলের এই লড়াইয়ে ‘বি গ্রুপ’ থেকে অংশগ্রহণ করেছে ব্রাজিল। যেখানে গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জয় পায় তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে তারা হারিয়েছে ফ্রান্স, কানাডা ও ফিজি অনূর্ধ্ব-২০ দলকে।

আরও পড়ুনঃ   প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর

এরপর ‘এ’ গ্রুপ থেকে তৃতীয় হয়ে আসা ক্যামেরুনে বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনের মুখোমুখি হয় ব্রাজিল। সেখানে ১-১ গোলে নির্ধারিত সময়ের খেলা ড্র হওয়ার পর অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। আর সেখানে আরও দুই গোল দিয়ে জয় তুলে নেয় ব্রাজিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১০

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১১

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১২

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৩

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৫

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৭

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৮

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৯

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

২০

Design & Developed by: BD IT HOST