১৫ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাউবির উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম

সংবাদ বিজ্ঞপ্তি : দেশের একমাত্র দূরশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ১৫ সেপ্টেম্বর ২০২৪; রবিবার বাউবির গাজীপুর ক্যাম্পাসে যোগদান করেছেন। রাষ্ট্রপতি ও আচার্য মো. সাহাবুদ্দিন চার বছর মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে এই নিয়োগ প্রদান করেন। গত বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।

রবিবার সকালে বাউবিতে যোগদানের পর কেন্দ্রীয় অডিটোরিয়ামে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের সাথে পরিচিতি ও সৌজন্য সাক্ষাৎ করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। প্রথমেই তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় ফিরিয়ে এনে শিক্ষার্থী বান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়তে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন। উপাচার্য আরো বলেন, শুধু সনদ বিতরণই নয় বরং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করে বাউবিকে প্রকৃত জ্ঞানের আলোয় আলোকিত করতে হবে। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ১৯৯২ সালে অধ্যাপক ড. এম শমসের আলীর হাত ধরে বাউবি প্রতিষ্ঠিত হয়েছিল তা বাস্তবায়নে সকলকে সততা, নিষ্ঠা ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি। বাউবিকে যোগাযোগ প্রযুক্তি, দক্ষতা ও শিক্ষার মানোন্নয়ন করে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার আশাবাদও ব্যক্ত করেন। এ সময় তিনি অর্থিক দূর্নীতিসহ সকল অনিয়ম থেকে দূরে থাকতে কঠোর অঙ্গীকার ব্যক্ত করেন। বাউবির রেজিস্ট্রার ড. শফিকুল আলমের সঞ্চালনায় এই পরিচিতি ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানটি পরিচালিত হয়।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকদ্রব্য উদ্ধার : গ্রেফতার ১২

ড. ওবায়দুল ইসলামের শিক্ষা, গবেষণা, রাজনীতি ও বিজ্ঞানে রয়েছে বর্ণাঢ্য কর্মযজ্ঞ। দীর্ঘ ক্যারিয়ারে তিনি দেশ বিদেশে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। আন্তজার্তিক বিভিন্ন জার্নালে তাঁর তিন ডজনের অধিক আর্টিকেল প্রকাশিত হয়েছে। ১৯৯৯ সালে জাপানের তোয়ামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাবের সভাপতির দায়িত্ব পালন করছেন এই শিক্ষাবিদ। বাগেরহাটের মোড়লগঞ্জে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST