১৪ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা দেশে প্রতিহিংসার রাজনীতি কায়েম করেছিলেন: মামুনুল হক

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা দেশে প্রতিহিংসার রাজনীতি কায়েম করেছিলেন। বাহাত্তরের চেতনার মাধ্যমে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ছিনতাই করা হয়েছিল। ২০২৪ সালের দ্বিতীয় স্বাধীনতার পর মনে রাখতে হবে, পতিত স্বৈরাচারী শক্তি বসে নেই। ছাত্র-জনতার অভূতপূর্ব বিজয় ছিনতাই করার জন্য তারা ষড়যন্ত্র করছে।

আজ শনিবার দুপুরে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে বাংলাদেশ খেলাফত মজলিশ বগুড়া জেলা শাখা আয়োজিত শাপলা চত্বর ও জুলাই গণহত্যার বিচার দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এ কথা বলেন।

আরও পড়ুনঃ   এসএসসির ফরম পূরণের সময় ফের বাড়ল

বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব আরও বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা প্রশাসনসহ বিভিন্ন স্থানে ঘাপটি মেরে বসে আছেন। আমাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার যুদ্ধ কলুষিত করার জন্য। আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায়।’

মামুনুল হক বলেন, আওয়ামী লীগ নেতৃবৃন্দের শুধু এ কারণে বিচার হওয়া উচিত যে, মানসিক প্রতিবন্ধী শেখ হাসিনাকে এত বছর ধরে এ দেশের মানুষের কাঁধের ওপর তারা বসিয়ে রেখেছিল। মানসিক বিকারগ্রস্ত শেখ হাসিনা অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে গেছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য। ৩০ হাজার মায়ের সন্তান ও যুবককে গুম, খুন করেছেন শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, ওই সব গুম-খুনের বিচার করতে হবে।

আরও পড়ুনঃ   নাচোল উপজেলায় জাতীয় নির্বাচন উপলক্ষে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিশ বগুড়া জেলা শাখার সভাপতি মাওলানা এহসানুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা মুফতি মনোয়ার হোসেন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মুফতি ফজলুল করিম, মুফতি সালাহউদ্দিন মাসউদ, মাওলানা মুফতি শফী কাসেমী, জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শফিকুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাকাব-এর শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ সাকিব আঞ্জুমানের কবর জিয়ারত

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে : ভূমিমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

মরা খাল’ থেকে প্রাণের স্রোত, কাজ শেষে ২৫ লাখ টাকা ফেরত দিল ইউএনও

১২

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন

১৩

ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

১৪

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

১৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

১৭

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

১৮

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST