১৪ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

অলিম্পিয়াডে জিয়ার পুত্র ও ৮২ বছরের রাণী হামিদের জয়

অনলাইন ডেস্ক : দাবা অলিম্পিয়াডে তৃতীয় রাউন্ডে বাংলাদেশ জয়ের ধারায় ফিরেছে। ওপেন বিভাগে সাইপ্রাস ও মহিলা বিভাগে বার্বাডোসকে হারিয়েছে বাংলাদেশ। দুই বিভাগেই বাংলাদেশ ৩.৫-০.৫ পয়েন্টে জিতেছে।

তৃতীয় রাউন্ডে ওপেন ও মহিলা উভয় বিভাগে বাংলাদেশ খেলোয়াড় পরিবর্তন করেছে। প্রথম দুই রাউন্ডে প্রয়াত গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের পুত্র তাহসিন তাজওয়ার জিয়া রিজার্ভ খেলোয়াড় হিসেবে ছিলেন। গতকাল তৃতীয় রাউন্ডে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ বিশ্রাম নেয়ায় তাহসিন দলে সুযোগ পেয়েছেন। তাহসিন সুযোগ পেয়ে জয় পেয়েছেন।

আরও পড়ুনঃ   চীনকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

গতকাল তৃতীয় রাউন্ডে ওপেন বিভাগে তাহসিন ছাড়াও জিতেছেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। ফিদে মাস্টার মনন রেজা নীড় ড্র করেছেন। ফিদে মাস্টার তাহসিন দাবা অলিম্পিয়াডে খেলুক খুব করে চেয়েছিলেন বাবা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তিনি কিছু দিন আগেই জাতীয় দাবা খেলতে খেলতেই পৃথিবী থেকে বিদায় নেন।

বাংলাদেশের নারী দাবার কিংবদন্তি রাণী হামিদ দাবা অলিম্পিয়াডে প্রথম দুই রাউন্ডে খেলেননি। গতকাল তৃতীয় রাউন্ডে ওয়ালিজা আহমেদের পরিবর্তে খেলেন । ৮২ বছর বয়সী রাণী হামিদ বিশ্ব অলিম্পিয়াডে জয় পেয়েছেন। তিনি বার্বাডোজের দাবাড়ু স্প্রিংগার লেশিকে পরাজিত করেন। এই বয়সে বিশ্ব দাবার সর্বোচ্চ আসরে জয় পাওয়া অত্যন্ত কৃতিত্বপূর্ণ বিষয়। রাণী হামিদ ছাড়াও মহিলা বিভাগে ওয়াদিফা ও নোশিন আনজুম জিতেছেন নিজ নিজ বোর্ডে। নুসরাত জাহান আলো ড্র করেছেন।

আরও পড়ুনঃ   পুলিশের পলাতক ৪০ কর্মকর্তার পদক প্রত্যাহার

দাবা অলিম্পিয়াডে প্রতি দেশের পাঁচ জনের স্কোয়াড। প্রতি রাউন্ডে বোর্ড চার জন খেলেন। একজন রিজার্ভ থাকেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST