১৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারার আ’লীগ নেতা জাবের বাহিনীর বিচার চেয়ে মানববন্ধন

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের জ্যোতিনগঞ্জ বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাবের বাহিনীর প্রধান জাবের আলীর বিচার চেয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন কর্মসূচি পালন করেন বাসুপাড়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষসহ বিএনপির নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা জাবের আলীর বিভিন্ন অনিয়ম তুলে ধরে বক্তব্য রাখেন। বিশেষ করে জাবের আলী তার বাহিনী দিয়ে ভূমি দখল, জনগণকে মারপিট ও নারী নির্যাতন, জলাশয় দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন কাজ করে থাকেন। দ্রুত এই দুর্নীতিবাজ আওয়ামী লীগ নেতা জাবের আলীকে আইনের আওতায় আনতে মানববন্ধন থেকে দাবি করা হয়।

আরও পড়ুনঃ   অনেক মিত্রই আজ হঠকারীর ভূমিকায়: উপদেষ্টা মাহফুজ

আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ক্ষমতার সময় জাবের আলী অনিয়ন দুর্নীতির মাধ্যমে কোটিপতি বুনে গেছেন। তার বিরুদ্ধে কথা বলার সাহস কারো হয়নি। কথা বললে তার বাহিনীর হাতে নির্যাতনের শিকার হতে হয়েছে শত শত মানুষকে। পুরো এলাকায় যেন নিয়ন্ত্রণ করতেন জাবের আলী। জাবের আলীর বাড়ি মন্দিয়াল গ্রামে।

জাবের আলী বেশি লেখাপড়া না জানলেও বাহিনীর কারণেই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলেও জানা গেছে। দীর্ঘ সময় এলাকাবাসীর উপর নির্যাতন চালিয়েছেন তিনি। সেই সাথে নারীদেরকেও ছাড়েননি। জাবের বাহিনীর ভয়ে এলাকায় থাকতে পারেননি অনেকেই।

আরও পড়ুনঃ   76ers set franchise record with 15th consecutive win, 121-113 over Hawks

অনেকে দেশ ছেড়েও পালিয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ফুলে ফেপে উঠে সাধারণ জনতা। নতুন করে কাউকে যেন জাবের বাহিনীর হাতে নির্যাতনের শিকার হতে না হয় সেজন্য ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন মন্দিয়াল, ঠাকুরপাড়া, খয়রা, হলুদঘর, বীরকয়া সহ বিভিন্ন গ্রামের লোকজন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মাস্টার আনিসুর রহমান, আইয়ুব আলী, আতাউর রহমান, আফসার আলী, সিরাজউদ্দিন, আমিনুল হক, আফতাব উদ্দিন প্রমুখ।
উক্ত মানববন্ধনে কয়েকশ মানুষ অংশগ্রহণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST