১৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মণিপুরে গোপন অস্ত্রাগারের সন্ধান, জব্দ বেশ কিছু যুদ্ধাস্ত্র

অনলাইন ডেস্ক : ভারতের উত্তরপূর্বাঞ্চলের সংঘাত বিক্ষুব্ধ রাজ্য মণিপুরের চূড়াচাঁদপুর ও কাংপোকপি জেলার গহীন জঙ্গলে অভিযান চালিয়ে গোপন একটি অস্ত্রাগারের সন্ধান পেয়েছে ভারতের সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। অস্ত্রাগারটি থেকে বেশ কিছু যুদ্ধাস্ত্রও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, “ভারতীয় সেনাবাহিনী, মনিপুর পুলিশ, কেন্দ্রীয় এলিট ফোর্স সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের যৌথবাহিনীর গত ৪৮ ঘণ্টার অভিযানে চূড়াচাঁদপুর ও কাংপোকপি জুড়ে বিস্তৃত গহীন জঙ্গলে একটি গোপন অস্ত্রাগার থেকে বেশ কিছু যুদ্ধাস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।”

আরও পড়ুনঃ   বিক্ষোভকারী সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর করবে ইরান, আশঙ্কা পশ্চিমাদের

“এসব অস্ত্র-গোলাবারুদের মধ্যে রয়েছে ম্যাগজিনসহ একটি ৭ দশমিক ৬২ এমএম একে সিরিজ অ্যাসল্ট রাইফেল, তিনটি মাঝারি আকৃতির ক্রুড মর্টার (স্থানীয়ভাবে পাম্পি নামে পরিচিত), একটি মডিফায়েড এম-১৬ অ্যাসল্ট রাইফেল, দেশে তৈরি ৭ দশমিক ৫ ফুটের একটি রকেট, দেশে তৈরি একটি বড় মর্টার এবং বিপুল পরিমাণ গোলাবারুদ।”

জব্দ করা অস্ত্র-গোলাবারুদগুলো মণিপুর পুলিশের হেফাজতে রয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে তদন্তও শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ   সিরিয়ায় আসাদ সরকারকে উৎখাত করা বিদ্রোহীরা কারা

জাতিগত বৈচিত্রে ভরপুর মণিপুরে জাতিগত দাঙ্গার শুরু গত বছর মে মাস থেকে। রাজ্যটির সংখ্যাগুরু তিন জাতি মেইতেই, কুকি ও ও চিন জাতির মধ্যে শুরু হয় সংঘাত। এদের মধ্যে কুকি ও চিনরা ঐক্যবদ্ধ।

টানা বেশ কয়েক মাস সংঘাত-সহিংসতা পর সার্বিক পরিস্থিতি থিতিয়ে আসতে শুরু করেছিল, কিন্তু ১ সেপ্টেম্বর রাজধানী ইম্ফলের পশ্চিমে কৌতরুকে ড্রোন হামলার মধ্যে দিয়ে ফের উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। পরিস্থিতি নিয়ন্ত্রেণের জন্য সম্প্রতি রাজ্যজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছিল প্রশাসন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST