১২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

৭ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও দাপুটে শুরু বাংলাদেশ নারী ‘এ’ দলের। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে স্বাগতিক শ্রীলঙ্কার মেয়েদের ৭ উইকেটে হারিয়েছে রাবেয়া খানরা।

আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। কাগজে-কলমে ‘এ’ দলের সিরিজ হলেও আসন্ন নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়েই দল সাজিয়েছে বাংলাদেশ। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও আছেন অভিজ্ঞ জাহানারা ও শামীমা সুলতানারা।

দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে জয়ের পর পাঁচ ম্যাচ টি-টোয়েন্টিতে এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা। আজ (বৃহস্পতিবার) কলম্বোর পি সারা ওভালে শুরুতে ব্যাট করতে ৭ উইকেটে ১১২ রানের বেশি পুঁজি গড়তে পারেনি স্বাগতিক মেয়েরা। জবাবে ১৮ দশমিক ৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত হয়ে যায় ইয়াং টাইগ্রেসদের।

আরও পড়ুনঃ   চারঘাটে বোতালজাত সয়াবিন বাজার থেকে উধাও, খোলাবাজার এ সোয়াবিন এর লিটার ২০০ টাকা

টস জিতে প্রথমে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। স্বাগতিক দুই ওপেনার দারুণ শুরু পেয়েছিলেন। ৭৩ বলে ৭২ রানের উদ্বোধনী জুটি গড়েন কৌশিনী নুথ্যাঙ্গা ও নেথমি পূর্ণা। তবে এরপরই বিপর্যয়ের শুরু।

৭২ থেকে ৭৬ মাত্র ৪ রানের ব্যবধানে টপঅর্ডারের চার ব্যাটারকে হারায় লঙ্কানরা। এরপর আর বেশিদূর এগোতে পারেনি। ৭ উইকেট হারিয়ে ১১২ রানেই থামে স্বাগতিকদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ বলে ৪৩ রান করেন ওপেনার কৌশিনী নুথ্যাঙ্গা। এ ছাড়া আরেক ওপেনার নেথমি পূর্ণার ব্যাট থেকে আসে ৪০ বলে ২৭ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন।

আরও পড়ুনঃ   সরকারি প্রতিষ্ঠানে শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

১১৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে। ৪০ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো শুরু এনে দেন সাথি রানী ও শামিমা সুলতানা। দুই ওপেনার জয়ের ভিত গড়ে দেওয়ার পর বাকি কাজটা অনায়াসেই সারেন সুবহানা মোস্তারি ও মুরশিদা খাতুনরা। টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন শামিমা সুলতানা। ৫ চার ও এক ছক্কার মারে ৪৪ বলে ৪৮ রান করেন উইকেটরক্ষক এই ব্যাটার।

আগামীকাল একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ১৫ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST