১২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সাড়ে ৪ বছরে ৪৭৯ দিন হাসপাতালে ছিলেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক: গত সাড়ে ৪ বছরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ৪৭৯ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। এতথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। বুধবার (১১ সেপ্টেম্বর) মধ্যরাতে খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়।

ডা. জাহিদ বলেন, ‘আপনাদের বুঝতে হবে, ম্যাডামকে আওয়ামী লীগ সরকার জেলখানায় নেওয়া পর কারান্তরীণ করে একাকিত্বের মধ্যে ফেলে রেখেছে, তাকে চিকিৎসা দেয়নি। তাকে আস্তে-আস্তে সংকটাপূর্ণ অবস্থার দিকে ঠেলে দিয়েছে। এগুলো ছিল সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ।’

আরও পড়ুনঃ   মান্দায় নবাগত ইউএনও’র যোগদান

কারাবন্দি থাকা অবস্থায় সরকার খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করলেও তার যে ধরনের চিকিৎসার দরকার ছিল সেটি দেওয়া হয়নি বলে দাবি করেন ডা. জাহিদ।

তিনি বলেন, আজ ম্যাডামের শারীরিক অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে যে, কয়েকদিন পরপরই তাকে হাসপাতালে নিতে হচ্ছে। গত ২১ আগস্ট তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আজ ১২ সেপ্টেম্বর আবার তাকে ভর্তি করতে হয়েছে।

দ্রুততম সময়ে বিদেশে চিকিৎসা

কারামুক্ত হওয়ার পরও এখনো খালেদা জিয়াকে কেন দেশের বাইরে নেওয়া হচ্ছে না সে প্রসঙ্গে জানতে চাইলে ডা. জাহিদ বলেন, একজনকে বাইরে নেওয়ার জন্য শারীরিক সুস্থতা প্রয়োজন। প্লেনে উঠতে হলে নেগেটিভ চাপ সহ্য করার মতো সুস্থতা থাকতে হবে। প্লেন ল্যান্ড করার সময় চাপ সহ্য করার শারীরিক সক্ষমতা থাকতে হবে। ম্যাডামের চিকিৎসায় গঠিত দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড আলোচনা করছে। তারা ম্যাডামের শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে সম্ভব দ্রুততম সময়ে তাকে উন্নত চিকিৎসার জন্য একটি উন্নত সেন্টারে নেওয়ার বিষয়টি দেখছেন। খালেদা জিয়ার এমন কিছু রোগ সৃষ্টি হয়েছে যেগুলো বাইরে উন্নত সেন্টার ছাড়া চিকিৎসা সম্ভব নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১১

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১২

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৩

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৪

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৫

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

১৭

চরাঞ্চলের দুঃখ-দুর্দশা শুনলেন জেলা প্রশাসক, সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

১৮

নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

১৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST