১১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিভিন্ন টুর্নামেন্টের দায়িত্বে বাংলাদেশের ৪ আম্পায়ার

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক সময়ে বিশ্ব ক্রিকেটের আম্পায়ারিংয়ে বেশ নজর কাড়ছেন বাংলাদেশিরা। তার সুবাদে এবার মাসুদুর রহমান মুকুলসহ দেশের পাঁচ আম্পায়ারকে বিভিন্ন টুর্নামেন্টের দায়িত্ব দিয়েছে আইসিসি। ওই তালিকায় মুকুল বাদে আছেন ম্যাক সুমন, সাথীরা জাকির জেসি ও তানভীর আহমেদ। তাদের নতুন এই দায়িত্বের কথা নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।

আইসিসির প্যানেল আম্পায়ার ম্যাক সুমনকে মালয়েশিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া-‘এ’ কোয়ালিফায়ারে ম্যাচগুলোতে দায়িত্ব দেওয়া হয়েছে। আরেক বাংলাদেশি আম্পায়ার মুকুল ম্যাচ পরিচালনা করবেন কানাডায় ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর খেলায়। দেশের আম্পায়ারিংয়ে পরিচিত এই মুখ সবশেষ যুব বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। ২০০৭ সালের নভেম্বরে লিস্ট-এ ম্যাচে আম্পায়ার হিসেবে অভিষেক হয় তার। এরপর ২০১৮ সালের জানুয়ারিতে ‍মুকুল প্রথম আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুনঃ   কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ রাজশাহী কলেজ শিক্ষার্থীদের

আম্পায়ার তানভীর আহমেদ দায়িত্ব পালন করবেন দক্ষিণ কোরিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্ট এশিয়া প্যাসিফিক সাব রেজিওনাল-‘বি’-এর ম্যাচগুলোতে। ২০১৮ সালের নভেম্বরে আইসিসি আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার হিসেবে নির্বাচিত হন তিনি। একই বছর আন্তর্জাতিক ম্যাচেও তার দায়িত্বের অভিষেক হয়।

আরও পড়ুনঃ   বন্যার্তদের জন্য খালেদা জিয়ার অনুদান

এদিকে, চলতি বছর নারী এশিয়া কাপে প্রথমবারের মতো বাংলাদেশের আম্পায়ার সাথিরা জাকির জেসি ম্যাচ পরিচালনা করার সুযোগ পেয়েছিলেন। এবার তাকে আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ারের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া কানাডায় ত্রিদেশীয় টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন বাংলাদেশে ম্যাচ রেফারি নেয়ামুর রশীদ রাহুল। ২০২১ সালে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডেতে ম্যাচ রেফারি হিসেবে অভিষেক হয় তার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST