১০ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাবির বঙ্গবন্ধু হলে যৌথ অভিযান, অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে পুনরায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মাদক উদ্ধার করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষে তল্লাশি চালানো হয়। সেখানে অস্ত্র ও মাদক পাওয়া গেছে। এ সময় কক্ষ থেকে চাকু, রামদা, রড, লোহা, লোহার পাইপ, জিআই পাইপ, বিদেশি মদের বোতল, ঢাকা কলেজের এক শিক্ষার্থীর আইডি কার্ড, বাঁশের লাঠি ইত্যাদি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   বাঘায় তিন স্থানে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই : জনমনে আতঙ্ক

এর আগে গত ১৬ জুলাই শিক্ষার্থীরা নানা রকম অস্ত্রসহ মাদক উদ্ধার করে। আওয়ামী লীগ সরকারের পতনের পরও একবার অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম বলেন, আমাদের হল যেন অস্ত্রমুক্ত হয় সেজন্য আমরা অভিযান চালিয়েছি। আমরা ধারণা করেছিলাম হলে এখনো অস্ত্র থাকতে পারে। তাই আমরা পুলিশ, সেনাবাহিনীসহ হল প্রশাসনকে সঙ্গে নিয়ে তল্লাশি চালাই। সেখানে কয়েকটি রুমে দেশীয় অস্ত্র ও মদের বোতল পাওয়া গেছে। সেগুলো আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি। হলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবার সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST