৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী প্রেসক্লাবের সদস্য হতে আবেদন আহ্বান

সংবাদ বিজ্ঞপ্তি : ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাবের সদস্য হতে আগ্রহী রাজশাহীর মূলধারার সংবাদকর্মীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আজ সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী প্রেসক্লাবে আহ্বায়ক কমিটির এক সভায় আবেদন আহ্বানের এই সিদ্ধান্ত গৃহীত হয়। রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক শ.ম সাজু সভায় সভাপতিত্ব করেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ি, দৈনিক সংবাদপত্র (স্থানীয় ও জাতীয়), স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে রাজশাহীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা এই সংগঠনের সদস্য হতে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সাথে গণমাধ্যমে ন্যূনতম ৫ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতার প্রমাণ, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, এক কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র, বর্তমানে কর্মরত গণমাধ্যমের নিয়োগপত্র/ পরিচয়পত্র সংযুক্ত করতে হবে। আগামী ১৬ সেপ্টেম্বর, ২০২৪ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত রাজশাহী প্রেসক্লাব থেকে অফেরতযোগ্য ৩০০ (তিনশত) টাকার বিনিময়ে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত।

আরও পড়ুনঃ   বাউবি গাজীপুর ক্যাম্পাসে ইনোভেশন (শোকেসিং) ২০২৪ কর্মশালা

এদিকে প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির এই সভায় প্রেসক্লাবের গঠনতন্ত্র প্রণয়ন উপ-কমিটি ও শৃঙ্খলা রক্ষা উপ-কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য আহসান হাবীব অপুকে প্রধান করে গঠিত তিন সদস্যের গঠনতন্ত্র প্রণয়ন উপ-কমিটির অন্য দুই সদস্য হলেন- মো. আনিসুজ্জামান ও জিয়াউল গনি সেলিম। সভার সিদ্ধান্ত অনুযায়ী উপ-কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রেসক্লাবের গঠনতন্ত্র প্রণয়নের একটি রূপরেখা প্রস্তুত করে আহ্বায়ক কমিটির নিকট হস্তান্তরের অনুরোধ জানানো হয়।

আরও পড়ুনঃ   রমজানে সারাদেশে ভেজালবিরোধী অভিযান চালাবে বিএসটিআই

এছাড়া আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম জুলুকে প্রধান করে গঠিত ৪ (চার) সদস্যের শৃঙ্খলা উপ-কমিটিতে রয়েছেন আনিসুজ্জামান, জিয়াউল গনি সেলিম ও আবু সালে মোঃ ফাত্তাহ।

এছাড়া সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইদুর রহমানের কাছ থেকে ক্লাবের গঠনতন্ত্র, সাধারণ সদস্য তালিকা এবং তিনি (সাইদুর রহমান) দায়িত্বে (সভাপতি ও সাধারণ) থাকাকালীন প্রেসক্লাবের আর্থিক যাবতীয় হিসাব-নিকাশ বুঝিয়ে নিতে আনুষ্ঠানিকভাবে চিঠি প্রদান করা হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় অন্যদের মধ্যে প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমজাদ হোসেন শিমুল, সদস্য মো. আনিসুজ্জামান, আহসান হাবীব অপু, জিয়াউল গনি সেলিম, আজাহার উদ্দিন ও নজরুল ইসলাম জুলু উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST