৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কাজলকে মা ডাকবেন সাইফ পুত্র ইব্রাহিম

অনলাইন ডেস্ক : বলিউডে একসময় ছিল যাদের জয়জয়কার, তাদেরই সন্তানরা এবার প্রস্ততি নিচ্ছে ইন্ডাস্ট্রির পর্দা কাঁপাতে। যুগের পরিবর্তনের সঙ্গে আসছে নতুন মুখ। তবে সেই নতুন মুখ যদি হয় স্ট্রারকিডেরা, সেখানে দর্শকের আগ্রহ থাকবে স্বাভাবিক।

বলিউড অভিনেতা সাইফ আলি খানকে চেনেন না এমন দর্শক খুব কমই আছে। তার ছেলে হতে যাচ্ছেন বলিউডের হিরো। যদিও সাইফের মেয়ে সারা আলি খান ইন্ডাস্ট্রিজে পা রেখেছিলেন আরও ৬ বছর আগে। এবার বোনের পর হিন্দি সিনেমায় পা রাখছেন ইব্রাহিম।

আরও পড়ুনঃ   ববিতা ও মৌসুমীর স্মৃতিতে সালমান

সাইফ পুত্র ইব্রাহিম যেন নেটিজেনদের ভাষায় সাইফ আলি খানের ‘আপগ্রেড ভার্সন’। চেহারা হুবহু পেয়েছেন বাবারটাই। তবে কী বলিউডে এসে বাবার প্রতিস্থাপন হতে যাচ্ছেন ইব্রাহিম?

শোনা যাচ্ছে, ‘সরজমিন’ নামে একটি হিন্দি সিনেমায় অভিনয় করবেন ইব্রাহিম। ছবিটির পরিচালনায় রয়েছেন আরেক স্টারকিড কায়োজে ইরানি। অভিনেতা বোমান ইরানির পুত্র এই পরিচালক।

‘সরজমিন’ ছবিতে ইব্রাহিমের মা এর চরিত্রে থাকছেন বলিউড অভিনেত্রী কাজল। বাবার চরিত্রে থাকছেন দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমার। ভারতীয় গণমাধ্যমের খবর, মালয়ালম ছবি ‘হৃদয়ম’-এর আদলে ছবির চিত্রনাট্য বেঁধেছেন নির্মাতারা। ছবিতে এক ভারতীয় সেনা অফিসারের ভূমিকায় দেখা যাবে সাইফ-পুত্রকে।

আরও পড়ুনঃ   নায়িকারা ছোট কাপড় পরলে চলে, ঘরের বউদের চলে না : গোবিন্দের স্ত্রী

ইতোমধ্যে ছবির তিন দফার শ্যুটিং সম্পন্ন। বাকি থাকা শ্যুটিংয়ের কাজ করা হবে মুম্বাইতে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে ‘সরজমিন’।

তবে অভিনয়ে প্রথম হলেও বলিউডে এর আগেও কাজ করেছেন ইব্রাহিম। করণ জোহরের রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে সহকারী পরিচালকের কাজ করেছেন এই স্টারকিড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST