৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

গৃহকর্মীদের নিজের নাম লিখতে শেখানো আমাদের নৈতিক দায়িত্ব- জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বলেছেন, আমাদের অনেকের বাড়িতেই গৃহকর্মী রয়েছে। আমরা তাদেরকে একটু একটু করে পড়িয়ে সাক্ষর জ্ঞানসম্পন্ন করতে পারি। বাড়িতে যে ১২-১৩ বছরের ছোট ছেলে বা মেয়ে আছে তাকে দিনে ১০-১৫ মিনিট সময় দিয়ে তার নিজের নামটা অন্তত লিখতে শেখানো আমাদের নৈতিক দায়িত্ব। বিবাহের সময়, একাউন্ট খোলার মত সময়ে তার এই নাম লিখতে পারাটা কাজে আসবে।

রোববার সকালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৪ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এ আলোচনা সভা আয়োজন করে।

জেলা প্রশাসক বলেন, আসুন সাক্ষরতা দিবসে সাক্ষরতার যে তাৎপর্য তা উপলব্ধি করি এবং পরবর্তী প্রজন্ম যেন মানুষের মতো মানুষ হতে পারে সেই প্রচেষ্টা করি। আধুনিকতার ছোঁয়ায় আমাদের ছেলেমেয়রা মোবাইলের যুগে ঢুকে গিয়েছে, অনেকে নেশা করছে। আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ছেলেমেয়েদের কে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবো। তারা উচ্চশিক্ষায় অবশ্যই শিক্ষিত হবে, তবে তাদের মানবিক মূল্যবোধ যেন গড়ে ওঠে তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ   বাঘায় সাবেক ও বর্তমান শিবিরের দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী

সাম্প্রতিক সময়ে শিক্ষক লাঞ্ছনার প্রসঙ্গ তুলে ধরে শামীম আহমেদ বলেন, আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছেন। যদি কোনো শিক্ষক ব্যক্তিগতভাবে তার কাজের জন্য দায়ী হন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের দিক থেকে নির্দেশনা রয়েছে এবং এর জন্য একটি প্রক্রিয়া রয়েছে। আপনারা এসব অসঙ্গতি আমাদের নজরে আনেন। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকসহ শিক্ষা বিভাগের সকল কর্মকর্তা প্রস্তুত রয়েছেন।

আরও পড়ুনঃ   ধাক্কা লাগাকে কেন্দ্র করে চিকিৎসককে মারধর, ভেঙে দিল দাঁত

তিনি আরও বলেন, শিক্ষকরা সম্মানীয়। ৯৯ শতাংশ শিক্ষকরা ভালো কাজ করছেন। দুইএক জনের কারণে পুরো শিক্ষক সমাজের মানসম্মান যেন আমরা ধূলোয় মিশিয়ে না দিই। এটি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি আশা করি আমাদের যারা কোমলমতি শিশু রয়েছে তারা অবশ্যই শিক্ষকদের সম্মান করবে। এসময় জেলা প্রশাসক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের অর্জন অনেক বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুধীজনসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একটি বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘বহু ভাষায় শিক্ষার প্রসার: পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিম স্মৃতি ক্রীড়া একাদশের শুভ উদ্বোধন

তৃতীয়বারের মতো পুরস্কৃত ডিবির ওসি হাসিবুল্লাহ হাসিব

রাজশাহীতে মোস্তফা হত্যা মামলার প্রধান আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে “বিশ্বের শ্রেষ্ঠ নারী নেত্রীর তালিকায় আছেন বেগম খালেদা জিয়া” বই উপহার

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন নগরবাসী : রাসিক প্রশাসক

নগরীতে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ৮

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী 

ফায়ার সার্ভিসের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উদ্যাপন উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

১১

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উদ্যাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

১২

আরএমপি কমিশনার ও রাসিক প্রশাসকের শুভেচ্ছা বিনিময়

১৩

চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতি গ্রেপ্তার

১৪

আইবাঁধ সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৫

পদ্মার চরে ডাকাতের গুলিতে দুই জেলে আহত, নিখোঁজ ১

১৬

ঈদ উপহার পেল পৌর এলাকার ৪,৬২৫ পরিবার, স্বস্তি সুবিধাভোগীদের মুখে

১৭

পাটখাতকে সাত বিলিয়ন ডলারের শিল্পে উন্নীত করার লক্ষ্য সরকারের : বস্ত্র ও পাটমন্ত্রী

১৮

রাজশাহীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১৯

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার

২০

Design & Developed by: BD IT HOST