৭ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার

oplus_2

হেলাল উদ্দীন, বাগমারা: রাজশাহীর বাগমারায় র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে বস্তা ভর্তি দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের মূল ফটকের নিচে পরিত্যক্ত স্থানে এগুলো সনাক্ত করেন র‌্যাবের সদস্যরা।

খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ও র‌্যাব – ৫ রাজশাহীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় টিনের চালার নিচে পরিত্যক্ত ঘরে একটি প্লাস্টিকের বস্তায় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও ওই বস্তার পাশেই একটি প্লাস্টিকের ব্যাগে কালো পলিথিনে মোড়ানো বেশ কয়েকটি ককটেল উদ্ধার করে। পরবর্তীতে ককটেল গুলো নিষ্ক্রয় করার জন্যে পানি ভর্তি বালতিতে রাখা হয়।

আরও পড়ুনঃ   স্বীকৃতি পেলেন দেশের প্রথম ‘যুদ্ধশিশু’ মেরিনা খাতুন

তবে কে বা কারা এগুলো রেখেছে এটি জানা যানা যায়নি। স্থানীয়রা বলছেন, গত পাঁচ আগস্ট সাবেক এমপি আবুল কালাম আজাদের ক্যাডার বাহিনী অস্ত্রশস্ত্র নিযয়ে ভবানীগঞ্জ বাজারে তান্ডব চালায়। সারাদেশে যৌথ বাহিনীর অভিযান চলছে। এই সুযোগে কে বা কাহারা বস্তা ভর্তি দেশীয় অস্ত্র এবং ব্যাগে করে ককটেল ফেলে রেখে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত র‌্যাবের যে বোম ডিসপোজাল ইউনিট রয়েছে তারা আসলেই ককটেল গুলো নিষ্ক্রিয় করা হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

আরও পড়ুনঃ   মান্দায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির অভিযোগে গ্রেফতার ১

ঘটনাস্থল পরিদর্শন করেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম তৌহিদ সহ তদন্ত অফিসার। সেই সাথে র‌্যবের অফিসার রয়েছে ঘটনাস্থলে।
উক্ত অভিযানে ২৪ টি দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে যার পরিমাণ এখনও জানা যানা যায়নি।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম তৌহিদ বলেন, এটি আসলে কে বা কাহারা রেখেছে সেটি বলা সম্ভব হচ্ছে না। তবে যেই রাখুক তদন্ত সাপেক্ষে তাকে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১০

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৩

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৫

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৬

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৭

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৯

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST