৭ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‘ফিট’ থাকতে ঘুম ফেলে জিমে প্রিয়াঙ্কা ও আনুশকা

অনলাইন ডেস্ক : শুটিং শেষ। ক্লান্ত-পরিশ্রান্ত। শরীরে আর কোনো শক্তি নেই। তবু একটি কাজ থেকে কখনোই মুখ ফেরান না বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও আনুশকা শর্মা। সম্প্রতি আনন্দবাজারের এক সাক্ষাৎকারে অভিনেত্রীদের অভ্যাসের কথা জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা মনোজ পাহওয়া।

তারা তাদের ‘ফিটনেস’ নিয়ে এতটাই সচেতন যে, কোনো সময় ভোররাতে শুটিং শেষ হলে বিশ্রাম নেওয়ার বদলে তারা সোজা চলে যান ব্যায়ামাগারে।

মনোজ জানান, বেশিরভাগ নায়ক-নায়িকারাই শরীরচর্চাকে সবকিছুর আগে গুরুত্ব দেন। কিন্তু প্রিয়াঙ্কা ও আনুশকা যা করেছেন, সেটা বিরল।

অভিনেতা বলেন, ‘তারা এমনিতেই কড়া ডায়েট মেনে চলেন। একবার একটা সিনেমার শুটিংয়ের সময় দেখেছি, ভোর ৪টা অথবা ৫টার সময়ে শুটিং শেষ করে আমরা ঘুমিয়ে পড়তাম। কিন্তু তারা সোজা জিমে চলে যেতেন। টানা দুঘণ্টা শরীরচর্চা করে ফিরে এসে ঘুমোতেন। সত্যিই কঠোর পরিশ্রম করেন আনুশকা ও প্রিয়াঙ্কা।’

আরও পড়ুনঃ   স্বামীর সঙ্গে সিঙ্গাপুরে রোশনি, কেমন কাটছে অভিনেত্রীর ছুটির দিন

এ দুই অভিনেত্রী ছাড়াও নিয়মানুবর্তিতার দৃষ্টান্ত হিসেবে অক্ষয় কুমারের নাম তুলে ধরেন মনোজ।

মনোজের ভাষ্য, ‘অস্ট্রেলিয়ায় ‘সিং ইজ কিং’ সিনেমার শুটিংয়ের সময় সন্ধ্যা ৬টার মধ্যে কাজ সেরে ৭টা থেকে আমরা হোটেলে পার্টি শুরু করতাম। অক্ষয়ও আসতেন। কিন্তু কখনোই মদ পান করতেন না। ঠিক পৌনে ৮টায় তার শরীরচর্চার প্রশিক্ষক এসে বলতেন, নায়কের খাবার প্রস্তুত হয়ে গেছে। খেয়ে নিয়ে রাত সাড়ে ৮টার মধ্যে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে ৯টার মধ্যে ঘুমিয়ে পড়তেন।’

আরও পড়ুনঃ   ‘বাবুর বাবা’ শাকিবকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘স্টারডম’-এ অভিনয় করছেন মনোজ। আরিয়ানকে কাছ থেকে দেখার সুবাদে এই তরুণ নির্দেশক সম্পর্কেও জানা গেছে মনোজের মুখ থেকে।

মনোজ বলেন, ‘আরিয়ান ওর বাবা শাহরুখ খানের মতই পরিশ্রমী। আমি দেখেছি, আরিয়ানও ভোর ৪টায় উঠে টানা দুই-তিন ঘণ্টা শরীরচর্চা করতেন। তারপর একটু খেয়ে কাজে আসতেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১০

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১১

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৩

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৫

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৭

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৮

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৯

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST