শিরোনামঃ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো রাজশাহীর ইজতেমা   |   বাগমারায় ২৬২ বোতল অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার   |   রুয়েটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত   |   হারানো মোবাইল ফিরে পেলেন প্রকৃত মালিকরা   |   দেশকে মেধাশুন্য ও পরনির্ভরশীল করতেই পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে- ডা. মোহাম্মদ জাহাঙ্গীর   |   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪   |   শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   |   হাদির স্বাস্থ্য নিয়ে দুঃসংবাদ দিল মেডিকেল বোর্ড   |   নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ   |   রাজশাহীতে মহান বিজয় দিবসে জেলা প্রশাসনের কর্মসূচি   |   বাগমারায় শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা   |   গোদাগাড়ীতে প্রিপেইড মিটার প্রত্যাহার ও নতুন মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন   |   রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন   |   রাজশাহী ওয়াসার সাথে রাসিক প্রশাসকের সভা অনুষ্ঠিত   |   বুদ্ধিজীবীদের ওপর হত্যাযজ্ঞ ক্ষমার অযোগ্য অপরাধ : বিভাগীয় কমিশনার   |   ব্যানার-পোস্টার অপসারণ ও ফুটপাত দখল মুক্তকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক   |   রাজশাহী সীমান্তে ভারতীয় মদ এবং ব্রনকফ-সি সিরাপ জব্দ   |   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১   |   রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত   |   শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ   |   তানোরে ধরা ছোঁয়ার বাইরে কূপ খননকারী কছির উদ্দিন   |   জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যে কোন প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল   |   রাজধানীর তিন এলাকায় চার ককটেল বিস্ফোরণ   |   সাভারে পার্কিং করা বাসে আগুন   |   ওসমান হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা   |   সিইসি ও ইসিসহ নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তা চেয়ে চিঠি   |   সন্ত্রাসী হামলায় সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, ৮ জন আহত   |   দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত হচ্ছে বাড়ি-কার্যালয়   |   বাংলাদেশের সিনেমার ইতিহাসে এমন মেকআপ আগে দেখা যায়নি   |   এশিয়ার প্যারা গেমসে এবার বাংলাদেশের স্বর্ণ   |  
৭ সেপ্টেম্বর ২০২৪, ৫:০৩ অপরাহ্ণ
Online version

ব্যাপক বিধ্বংসী শক্তি নিয়ে ভিয়েতনামে আঘাত ঘূর্ণিঝড় ইয়াগির

অনলাইন ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলে তাণ্ডব চালানোর পর ব্যাপক মাত্রার বিধ্বংসী শক্তি নিয়ে ভিয়েতনামে আঘাত হেনেছে দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণিঝড় ইয়াগি। শনিবার স্থানীয় সময় সকালে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূলে ঝড়টি আছড়ে পড়ে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।

ভিয়েতনামের আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর হাইড্রো মেটেরোলজিক্যাল ফোরকাস্টিংয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, ইয়াগির মূল আঘাত গেছে হাই ফং, কুয়াং এবং হাই দুয়ং— এই তিন প্রদেশের ওপর দিয়ে।

হাইফংয়ের যেসব ঘর ও ভবনের ছাদ ধাতব শিটের ছিল, ঝড়ের আঘাতে সেগুলোর সবই প্রায় উড়ে গেছে। ঝড় আসার পর হাইফংয়ের আকাশে প্রচুর টিনশেড এবং টিনের তৈরি সাইনবোর্ড উড়তে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ভিয়েতনামের আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, যেসব এলাকার ওপর দিয়ে গিয়েছে ইয়াগি, সেসব এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪৯ কিলোমিটার অতিক্রম করেছিল। ভয়াবহ গতির সেই বাতাসে অনেক এলাকায় গাছপালা-বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। হাই দুওং প্রদেশে গাছ চাপায় এক ব্যক্তির মৃত্যুও হয়েছে।

হাই ফং প্রদেশের বাসিন্দা ৪৮ বছর বয়সী নারী ত্রান থি হোয়া এএফপিকে বলেন, “আমার এই জীবনে আমি এত বড় ঝড় খুব কম দেখেছি। এটি ছিল এক কথায় ভয়াবহ। আমি বাড়িতে ছিলাম, দরজা-জানালা সব বন্ধ করে রেখেছিলাম, তারপরও বাতাস-বৃষ্টির যে শব্দ আসছিল, তা অবিশ্বাস্য।”

ভিয়েতনামে আছড়ে পড়ার আগে আগে চীনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কো টু’তে আগাত হেনেছিল ইয়াগি। এ সময় সেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৩০ কিলোমিটার পর্যন্ত উঠেছিল। ঝড়ের জেরে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাইনানে ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৯২ জন।

শুক্রবার সন্ধ্যা থেকেই ভিয়েতনামের উত্তরাঞ্চল এবং রাজধানী হ্যানয় ও তার আশপাশের এলাকায় ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়া বইছিল। বৈরী আবহাওয়ার কারণে শুকবার সকাল থেকেই বিমান চলাচল বন্ধ ছিল রাজধানী হ্যানয়ের নোই বাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ উত্তরাঞ্চলের ৪টি বিমানবন্দর।

দেশটির দুর্যোগ মোকাবিলা বিভাগ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা গতকাল সকাল থেকে উপকূলবর্তী এলাকাগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া শুরু করেছিলেন। প্রায় ২ হাজার গাড়ি ও ৬টি প্লেন ব্যবহার করে অন্তত ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে এনেছেন তারা। বিভিন্ন স্কুল, কিন্ডারগার্টেন এবং অন্যান্য সরকারি ভবনে রাখা হয়েছে এই ২০ হাজার মানুষকে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় ইয়াগি অত্যন্ত শক্তিশালী একটি ঝড়। গত সপ্তাহে দক্ষিন চীন সাগরে উদ্ভূত হওয়ার পর সেটি প্রথমে আঘাত হানে ফিলিপাইনের লুজোন দ্বীপে। এতে সেখানে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

ফিলিপাইনে তাণ্ডব চালানোর পর চীনের দক্ষিণাঞ্চল হয়ে ভিয়েতনামে প্রবেশ করে ইয়াগি।

Facebook Comments Box

Comment

  • Latest
  • Popular

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো রাজশাহীর ইজতেমা

1

বাগমারায় ২৬২ বোতল অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

2

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

3

হারানো মোবাইল ফিরে পেলেন প্রকৃত মালিকরা

4

দেশকে মেধাশুন্য ও পরনির্ভরশীল করতেই পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে- ডা. মোহাম্মদ জাহাঙ্গীর

5

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪

6

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

7

হাদির স্বাস্থ্য নিয়ে দুঃসংবাদ দিল মেডিকেল বোর্ড

8

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

9

রাজশাহীতে মহান বিজয় দিবসে জেলা প্রশাসনের কর্মসূচি

10

বাগমারায় শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

11

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার প্রত্যাহার ও নতুন মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

12

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

13

রাজশাহী ওয়াসার সাথে রাসিক প্রশাসকের সভা অনুষ্ঠিত

14

বুদ্ধিজীবীদের ওপর হত্যাযজ্ঞ ক্ষমার অযোগ্য অপরাধ : বিভাগীয় কমিশনার

15

ব্যানার-পোস্টার অপসারণ ও ফুটপাত দখল মুক্তকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

16

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ এবং ব্রনকফ-সি সিরাপ জব্দ

17

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

18

রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

19

শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

20

Design & Developed by: BD IT HOST