৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাবির নতুন জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার ও ছাত্র উপদেষ্টা আমিরুল

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপাচার্য নিয়োগের পর দিনই নতুন জনসংযোগ প্রশাসক ও ছাত্র উপদেষ্টা নিয়োগ করা হয়েছে।

আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. শেখ সাদ আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে নিয়োগের বিষয়টি জানানো হয়।

জনসংযোগ দপ্তরের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার এবং ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক।

অফিস আদেশে বলা হয়েছে, ৬ সেপ্টেম্বর থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ওই পদে দায়িত্ব পালন করবেন তাঁরা।

আরও পড়ুনঃ   রাসিকের প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সভা

আজ দুপুরেই দায়িত্বে যোগ দিয়েছেন নবনিযুক্ত জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার ও ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক।

মো. আখতার হোসেন মজুমদার ২০০৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে ২০০৬ সালে সহকারী অধ্যাপক, ২০১৫ সালে সহযোগী অধ্যাপক ও ২০২২ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি একটি হলের আবাসিক শিক্ষক ও রোভার স্কাউটসের লিডারসহ অন্য কয়েকটি দায়িত্বও পালন করেন। তাঁর বেশ কিছু গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, কর্মশালা ও সম্মেলনে অংশগ্রহণের জন্য তিনি বেশ কয়েকটি দেশ সফর করেছেন। তাঁর আগ্রহ ও গবেষণার অন্যতম ক্ষেত্র হচ্ছে পল্লি উন্নয়ন।

আরও পড়ুনঃ   একটি সুন্দর পৃথিবী গঠনের জন্য রবীন্দ্রনাথের জন্ম : পরিকল্পনা প্রতিমন্ত্রী

অন্যদিকে আমিরুল ইসলাম কনক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০০২ সালে স্নাতক ও ২০০৩ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে রাবি থেকেই পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। ২০১৩ সালে তিনি রাবির ফোকলোর বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করা এই শিক্ষক মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST