৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ডলারের বিপরীতে আফগান মুদ্রার মান বেড়েছে ১৭.২৫ শতাংশ

অনলাইন ডেস্ক: মার্কিন ডলারের বিপরীতে বিশ্বের অনেক দেশের মুদ্রার মান কমতির দিকে থাকলেও আফগানিস্তানের মুদ্রার মান বেড়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত এক বছরে ডলারের বিপরীতে আফগানির মান বেড়েছে ১৭ দশমিক ২৫ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, গত বছর নতুন করে আরও ১৪৯টি প্রতিষ্ঠানকে মুদ্রা বিনিময় ও অর্থ বিষয়ক ব্যবসার লাইসেন্স দেওয়া হয়েছে। এতে সব মিলিয়ে এসব আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৮০ তে।

আরও পড়ুনঃ   বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সোমবার, দিনে নামবে অন্ধকার

এছাড়া গত বছর ৭ বিলিয়নের বেশি পুরোনো আফগানি মুদ্রা সংগ্রহ করে নতুন মুদ্রা দেওয়া হয়েছে।

চলতি বছরের শুরুতে বিশ্বব্যাংক জানিয়েছিল, এবার বিশ্বের বড় বড় মুদ্রার বিপরীতে আফগান মুদ্রার মান কমতে পারে। কিন্তু বিশ্বব্যাংকের সেই আশঙ্কা সঠিক হয়নি।

মুদ্রার মান বাড়লেও আফগানিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতা এখনো স্বাভাবিক হয়নি। এছাড়া দেশটিতে এখনো অনেক মানুষ বেকার জীবনযাপন করছেন।

আরও পড়ুনঃ   ইসরায়েলে চলতি সপ্তাহে হামলা করতে পারে ইরান, আশঙ্কা যুক্তরাষ্ট্রের

বিশেষজ্ঞরা বলছেন, মুদ্রার মান স্থিতিশীল রাখা এবং আর্থিক প্রতিষ্ঠানে নজরদারির বিষয়টি একটি ইতিবাচক বিষয়। কিন্তু আফগানিস্তানে অর্থনৈতিক যে গভীর সংকট রয়েছে সেটি দূর করতে এ বিষয়গুলো পর্যাপ্ত নয়।

বর্তমানে আফগানিস্তানে ১ মার্কিন ডলার বিনিময় হচ্ছে ৭০ দশমিক ২ আফগানিতে।

এদিকে ২০২১ সালে আফগানিস্তানে নতুন করে আবারও ক্ষমতায় আসে তালেবান। এবার সরকারের দায়িত্ব গ্রহণের পরই তারা আর্থিক দিকটায় নজর দেয়। সূত্র: তোলো নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১০

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১১

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১২

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৩

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৪

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৬

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৭

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৮

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৯

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST