৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টির পর এবার বাংলাদেশ-ভারত টেস্টেও হামলার হুমকি

অনলাইন ডেস্ক: দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন এই সফরের একটি টি-টোয়েন্টি ম্যাচে হামলার হুমকি দিয়েছিল ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। এবার দুই দলের দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরেও হামলার হুমকি এলো দলটির তরফে।

যার জেরে গুঞ্জন উঠেছে, পরিবর্তন করা হতে পারে দ্বিতীয় টেস্টের ভেন্যু। ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট বাংলাদেশ দেখেছে ক্ষমতার পালাবদল। দীর্ঘ দেড় যুগ রাষ্ট্র ক্ষমতায় থাকার পর পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে আশ্রয় নেন ভারতে। সরকারের পালাবদলকে কেন্দ্র করে সারা দেশে বেশ কিছু জায়গায় সহিংসতার ঘটনা ঘটে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে বলা হয় বাংলাদেশের নানা প্রান্তে সনাতন ধর্মের অনুসারী হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চলছে। সরকার পতনের রাত থেকে পরবর্তী দুই-তিনদিন চলতে থাকে এই অভিযোগ। যদিও পরবর্তীতে ফ্যাক্টচেকে উঠে আসে এসবের প্রায় অনেকগুলোই ছিল গুঞ্জন।

আরও পড়ুনঃ   সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি মুহাম্মদ আবদুল্লাহ

প্রতিবেশী দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের জেরে ভারতের মাটিতে স্বাগতিকদের সঙ্গে বাংলাদেশের ম্যাচে হামলার হুমকি দেওয়া হয়েছে। প্রথম হুমকি এসেছিল টি-টোয়েন্টি ম্যাচে। এবার দ্বিতীয় টেস্টেও হামলার হুমকি দিলো হিন্দু মহাসভা।

বিসিসিআই সূত্রে এবিপি লাইভ জানিয়েছে, কানপুরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টে সফরকারী দলের ওপর হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। বিষয়টি চিন্তায় ফেলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকেও (বিসিসিআই)। এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা শোনা না গেলেও গুঞ্জন রয়েছে, পরিবর্তন করা হতে পারে ভেন্যু। সে ক্ষেত্রে কানপুর থেকে দ্বিতীয় টেস্ট স্থানান্তর হতে পারে ইন্দোরে।

এর আগে গোয়ালিয়রে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের বিরোধিতা করা হয়েছিল। হিন্দু মহাসভার সহ-সভাপতি ডাঃ জয়বীর ভরদ্বাজ সাংবাদিকদের জানিয়েছেন তারা এই ম্যাচ বাতিলের সবরকমের চেষ্টা করবে। শেষ পর্যন্ত এই ম্যাচের আয়োজন করলে তারা হামলারও হুমকি দিয়েছে।

আরও পড়ুনঃ   ৩৪ বল খেলতেই অলআউট ভারত

এ প্রসঙ্গে জয়বীর ভরদ্বাজ বলছিলেন, ‘বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে… মন্দির ধ্বংস করা হচ্ছে। এরপরেও প্রধানমন্ত্রী মোদি এখানে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। তাই, হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে যে গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচের বিরোধিতা করা হবে। শান্তি বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করা উচিত কারণ অন্যথায় দেশে অশান্তি হবে।’

বাংলাদেশের ভারত সফর শুরু হবে ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট দিয়ে। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকালে ১০টায়। এরপরেই টি-টোয়েন্টি সিরিজ। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর। এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গায় মাচা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এল কাঁচামরিচ

হিমাগারে আলু সংরক্ষণে প্রতি কেজি ভাড়া সর্বোচ্চ ৪ টাকা নির্ধারণের দাবি চাষি-ব্যবসায়ীদের

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী

সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত : আব্দুল আউয়াল

জুলাই অভ্যুত্থানের অর্জন, বর্জন ও বিসর্জন

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

১০

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১২

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

১৩

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

১৪

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

১৫

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১৬

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১৭

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৯

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST