৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কলম্বিয়াকে এবার ‘ভয়’ পাচ্ছে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দুর্দান্ত খেলছে আর্জেন্টিনা। ৭ ম্যাচের মধ্যে জিতেছে ৬ টি। যার সর্বশেষটি আর্জেন্টিনা আজ জিতেছে মনুমেন্টাল স্টেডিয়ামে চিলির বিপক্ষে ৩-০ ব্যবধানে। তবে পরবর্তী প্রতিপক্ষ কলম্বিয়ার বিপক্ষে নামার আগে আর্জেন্টিনার মনে কিছুটা হলেও যেন ভয় কাজ করছে।

মায়ামির হার্ড রকে ১৫ জুলাই কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৬ তম কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। সেই ম্যাচের প্রায় দুই মাস হয়ে গেলেও আর্জেন্টিনা যে ভুলতেই পারছে না। কারণ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে আর্জেন্টিনার শিরোপা জয় ছাপিয়ে কলম্বিয়ার দর্শকদের বিশৃঙ্খলা বেশি আলোড়ন তুলেছে। নিরপেক্ষ ভেন্যুতেই যদি এমন হয়, সেখানে ঘরের মাঠে কী যেন করে বসেন কলম্বিয়ার ভক্ত-সমর্থকেরা। কারণ ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে ১০ সেপ্টেম্বর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-কলম্বিয়া। তার ওপর কোপার ফাইনাল হারের ‘প্রতিশোধের’ ব্যাপার তো আছেই।

আরও পড়ুনঃ   স্বর্ণের দাম পৌঁছালো নতুন রেকর্ডে, বেড়েছে রুপার দামও

চিলির বিপক্ষে আর্জেন্টিনার গোল তিনটি করেছেন তিন ফুটবলার। সেই তিন গোলদাতার একজন হুলিয়ান আলভারেজ গোল করেছেন ৮৪ মিনিটে। ম্যাচ শেষে পরবর্তী প্রতিপক্ষ কলম্বিয়া নিয়েও কথা বলেছেন আলভারেজ। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে উল্লেখ করেছেন তিনি, ‘আমরা জানি যে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা কেমন হবে। ফাইনালের পর কলম্বিয়া ম্যাচটা কঠিন হতে যাচ্ছে।’

আর্জেন্টিনার ম্যাচ মানেই গ্যালারিতে আকাশী-নীল জার্সি পরা ভক্ত-সমর্থকদের সমারোহ। ভেন্যু, টুর্নামেন্ট বদলালেও গ্যালারির দর্শকদের উচ্ছ্বাসের চিত্রটা একই। সেখানে আজ নিজেদের মাঠ মনুমেন্টালে সদ্য আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরপ্রাপ্ত দি মারিয়া মাঠে ঢোকা মাত্রই তাঁকে দাঁড়িয়ে সম্মান জানান দর্শকেরা। ভক্ত-সমর্থকদের এমন ভালোবাসা নিয়ে আলভারেজ বলেন, ‘আমরা যা করছি খুবই ভালো। মানুষের সঙ্গে আমাদের যোগাযোগও অনেক ভালো হয়েছে। আশা করি এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

আরও পড়ুনঃ   নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলেই ভোটের রোডম্যাপ

আর্জেন্টিনা সবশেষ ম্যাচ হেরেছিল উরুগুয়ের কাছে গত বছর। বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচ হারের পর টানা ১২ ম্যাচ জিতেছে আলবিসেলেস্তেরা। যার মধ্যে রয়েছে অপরাজিত হয়ে কোপা আমেরিকা জয়। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকেও হারিয়েছে লিওনেল স্কালোনির দল। দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনার আলভারেজ বলেন, ‘সময়টা খুব ভালো যাচ্ছে। ট্রেনিং কমপ্লেক্সে দেখা করা, এক সঙ্গে সময় কাটানো খুবই ভালো লাগছে। গ্রুপটা খুবই ভালো। খুবই একতাবদ্ধ। দিন দিন শক্তিশালী হচ্ছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১০

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

১১

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১২

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৫

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৬

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৭

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৮

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৯

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST