৪ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দেশে চাঁদাবাজ–মাস্তান–দখলবাজদের জায়গা নেই: আমীর খসরু

অনলাইন ডেস্ক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশে চাঁদাবাজ, মাস্তান, দখলবাজদের জায়গা নেই। তারেক রহমানের নির্দেশ, যারা এসব কাজে লিপ্ত থাকবে, সে যে–ই হোক না কেন তাকে বাধা দিতে হবে। তাদের বিএনপিতে কোনো জায়গা নেই। তাদের চিহ্নিত করে আইনের কাছে সোপর্দ করতে হবে।’

আজ বুধবার নোয়াখালীর সদর উপজেলার খলিফার হাট মাদ্রাসা মাঠে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের পর তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা চাই শান্তি। আমরা সকলকে নিয়ে এগিয়ে যাব। তারেক রহমান ৩১ দফার সংস্কারের যে প্রস্তাব দিয়েছেন, ওই প্রস্তাবের মধ্যে মৌলিক সমস্যার সমাধান আছে। এই সংস্কারে মধ্যে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে আছে, সবাই ঐকমত্য পোষণ করেছে।

আরও পড়ুনঃ   জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

‘নতুন বাংলাদেশে নতুন যে মনোজগতের সৃষ্টি হয়েছে। এই মনোজগৎ বুঝতে হবে। মানুষের প্রত্যাশা বুঝতে হবে। যুবসমাজের আকাঙ্ক্ষা বুঝতে হবে। আগামী দিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে।’

তিনি বলেন, ‘আজকে ত্রাণ দিতে আমরা এসেছি। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে দেশের প্রত্যেকটি দুর্গত এলাকায় আমাদের নেতা–কর্মীরা ছুটে গেছেন। তাঁরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। আগামী দিনে পুনর্বাসনের ক্ষেত্রেও আমাদের চিন্তা আছে।’

আরও পড়ুনঃ   আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা আমাদের ক্ষুদ্র ক্ষমতায় চেষ্টা করে যাচ্ছি। কারণ, বিএনপির রাজনীতি হচ্ছে, দেশের জনগণের রাজনীতি। বিএনপির রাজনীতি হচ্ছে বাংলাদেশের মানুষের রাজনীতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন, সকল ক্ষমতার উৎস জনগণ, তাই আপনারা কিন্তু দেশের মালিক। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনের বাংলাদেশ কীভাবে চলবে।’

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১১

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১২

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৩

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৪

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৫

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

১৭

চরাঞ্চলের দুঃখ-দুর্দশা শুনলেন জেলা প্রশাসক, সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

১৮

নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

১৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST