৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীর নিখোঁজ ৪ শ্রমিকের মরদেহ উদ্ধার ও দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটারের বেশি দূরে খানপুর গ্রাম থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

এর আগে গত রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় শহরের ওপারে চর মাজারদিয়াড়সংলগ্ন পদ্মা নদীতে এ নৌকাডুবির দুর্ঘটনা ঘটে। পরদিন ভোরে উদ্ধার অভিযানে নামে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এই চারজন হলেন পবা উপজেলার চর মাজারদিয়াড় গ্রামের এনামুল হকের ছেলে মোহাম্মদ রাজু (২২), খলিলের ছেলে মোহাম্মদ আলী (৩৮), এন্তাজুল হকের ছেলে মো. সবুজ (২০) ও আবুল কালামের ছেলে মো. ফারুক (১৯)। তাঁদের মধ্যে প্রথম দুজনকে গতকাল রাত ১০টার দিকে পদ্মা নদীঘেঁষা সীমান্তবর্তী খানপুর গ্রামের নদী থেকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন। আজ ভোরে একই জায়গা থেকে অপর দুজনকে উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   শাহজালালে যাত্রীর পেট থেকে বের হলো ৩০৮০ পিস ইয়াবা

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে নৌকায় করে ১৬ জন শ্রমিক পদ্মার চরে কাজে গিয়েছিলেন। কাজ শেষে সন্ধ্যায় তাঁরা একটি ডিঙিনৌকায় বাড়িতে ফিরছিলেন। চর মাজারদিয়াড় ঘেঁষে যাওয়া পদ্মা নদীর তীরে এসে নৌকাটি ডুবে যায়। এ সময় ১২জন শ্রমিক সাঁতার কেটে পাড়ে ওঠেন। বাকি চারজন সাঁতার জানতেন না, তাঁরা তলিয়ে যান। তখন সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা অনেক চেষ্টা করেও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে পারেননি। পরে বিষয়টি রাজশাহী সদর ফায়ার সার্ভিসকে জানানো হয়। তবে ফায়ার সার্ভিস রাতের দিকে পদ্মা নদী পার হয়ে ঘটনাস্থলে যেতে পারেনি। পরে গত সোমনার সকাল সাড়ে ৬টার দিকে তারা উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু প্রচণ্ড স্রােতের কারণে বেলা ১১টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস।

আরও পড়ুনঃ   বগুড়ায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা, ৪ লাখ টাকা ছিনতাই

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে তাঁদের জানাজা সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসন থেকে তাঁদের পরিবারকে সহায়তা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST