২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীর পদ্মায় নৌকা ডুবিতে চারজন নিখোঁজ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পদ্মায় শ্রমিক পরিবহন করার সময় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই নৌকায় ১৬জন শ্রমিক ছিল। ১২ জন সাঁতরে পাড়ে উঠলেও চারজন নিখোঁজ আছে।রোববার (১ সেপ্টেম্বর) রাত আটটার দিকে পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চরমাঝারদিয়ার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নৌকার সব যাত্রী চরমাঝারদিয়ার গ্রামের বাসিন্দা।

নিখোঁজ ব্যক্তিরা হলেন, মাঝারদিয়ার গ্রামের এনামুলের ছেলে রাজুু, এন্তাজুলের ছেলে সবুজ, খলিলের ছেলে মোহাম্মদ আলী, কালামের ছেলে ফারুক।নৌকাডুবির বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ন কবীর।

আরও পড়ুনঃ   এইচএসসি-আলিম পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর

তিনি বলেন, তারা শহরে শ্রমিকের কাজ করে। সেখান থেকে সন্ধ্যার পর তারা ডিঙ্গি নৌকায় করে চরমাঝারদিয়ার এলাকায় রওয়ানা দেয়। পাড়ের প্রায় কাছাকাছি এসে পৌছালে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় ১৬ জন শ্রমিক ছিলেন। এর মধ্যে ১২ জন সাঁতরে পাড়ে এসে উঠেন। বাকি চারজন এখনও নিখোঁজ আছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, চর মাঝারদিয়ারে নৌকাডুবি হয়েছে বলে শুনেছি। কিন্তু রাত হয়ে যাওয়ায় সেখানে যাওয়া সম্ভব হয়নি। সোমবার ভোর থেকে সেখানে উদ্ধার কাজ চালাতে হবে। এর এখন পদ্মায় ভরা পানি ও স্রোত আছে।

আরও পড়ুনঃ   পণ্য ও সেবার মতো সমাজের মান নিশ্চিত হওয়াও জরুরি : বিভাগীয় কমিশনার

এ বিষয়ে পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, নৌকাডুবির ঘটনায় আমরা অবগত। কেউ বলছেন তিনজন অথবা চারজন নিখোঁজ হয়েছেন। তবে নিখোঁজের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি রাজশাহী ফায়ার সার্র্ভিসে জানানো হয়েছে। তারা উদ্ধার অভিযানে যাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

১০

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

১১

রাজশাহীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : এলজিআরডি মন্ত্রী

১৩

জুলাই আন্দোলনে আহত যোদ্ধার পাশে ডিসি ফরিদা খানম

১৪

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

১৫

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

১৬

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

১৭

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৮

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

২০

Design & Developed by: BD IT HOST