১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাফুফের নির্বাচন পেছানোর দাবি

অনলাইন ডেস্ক : বিএনপি নেতা আব্দুস সালামের নেতৃত্বে বিএনপির ক্রীড়া সম্পাদক জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, সাবেক ফুটবলার কায়সার হামিদ, শফিকুল ইসলাম মানিক, সাব্বির, কানন প্রমুখ বাফুফে ভবনে গিয়েছিলেন। তাদের দাবি, কাজী সালাহউদ্দিনকে পদত্যাগ করতে হবে। বাফুফের নির্বাচন পিছিয়ে দিতে হবে। বাংলাদেশ ফুটবল আল্টার্স, ফুটবল সাপোটার্স ফোরামের ব্যানারে, একজন সাবেক নারী ফুটবলাররা বাফুফে ভবনের সামনে আন্দোলন করেন।

তারা নির্বাহী কমিটির পদত্যাগ দাবি করেন। ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আমিনুল চাইছেন, নির্বাচন পিছিয়ে দিতে বাফুফে যেন ফিফার সঙ্গে কথা বলে। এসব দাবিতে গতকাল বাফুফের ভেতরে ঢুকে মানববন্ধন করে। বাফুফে ভবনে ঢুকে মানববন্ধন করা হচ্ছে। মানববন্ধনের তদারকি করতে দেখা গেছে সাইফ পাওয়ারটেকের লোকজনদের। আমিনুলের সঙ্গে কানন, সাব্বির, মানিক, কায়সার হামিদ, আলফাজ, নকিব, রিয়াজ এবং হকির সাবেক কর্মকর্তা আলী ইমাম বাফুফে ভবনের দোতলায় সভা কক্ষে বসে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুনঃ   দুর্গাপূজা নিরাপদে উদযাপিত হবে : আইজিপি

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে আমিনুল বলেন, ‘বন্যা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আমরা নির্বাচন পেছানোর জন্য ফিফার সঙ্গে যোগাযোগ করতে বলেছি।’

কাজী সালাহউদ্দিনের সঙ্গে সংবাদমাধ্যমের কথা হয়েছে। তিনি সেখানে জানিয়েছেন, নির্বাচন পেছানোর ক্ষমতা তার নেই। নির্বাচন হওয়ার কথা ছিল অক্টোবরের প্রথম সপ্তাহে। সেটি পিছিয়ে ২৬ অক্টোবর করা হয়েছে। এটা ফিফার সিদ্ধান্ত। একবার পিছিয়েছে, দ্বিতীয় বার পেছানোর কথা আমি বলতে পারি না।’ পদত্যাগের ব্যাপারে সালাহউদ্দিন বলেন, ‘এটা নিয়ে আমার কোনো প্রতিক্রিয়া নেই। নিয়ম-কানুন সবার জানা আছে।’ -ইত্তেফাক

আরও পড়ুনঃ   আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছাড়া সেনাবাহিনী অভিযান চালায় না: আইএসপিআর

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST