১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আরইউজের সমাবেশ: গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিলের দাবি

মঈন উদ্দীন: রাজশাহীতে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে সাংবাদিক নেতারা বলেছেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল করতে হবে। সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।

রোববার (১ সেপ্টেম্বর) সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েণ্টে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশে সাংবাদিক নেতারা এসব দাবি জানান।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী সিটি প্রেসক্লাব ও আরইউজের সাবেক সভাপতি ডা. নাজিব ওয়াদুদ, রাজশাহী প্রেসক্লাবের আহবায়ক শ.ম সাজু, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু, বিএফইউজের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের সহসভাপতি ও মানবাধিকার কর্মী মঈন উদ্দিন, সাবেক সহসভাপতি আব্দুস সবুর, ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ মঈন উদ্দিন, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো: আনিসুজ্জামান, কবি, গবেষক ও লেখক ফজলুল হক তুহিন, রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি ডালিম হোসেন শান্ত, ইসলামিক টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি রেজাউল ইসলাম, রাবি প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক শামীম হোসেন প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন আরইউজের ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক ওমর ফারুক। এতে অন্যদের মধ্যে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সহসভাপতি মো: সোলাইমান, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম জুলু, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম, দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ পেশাজীবী নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   শার্শা উপজেলায় কুয়াশা আর তীব্র শীতে বোরো চাষিরা বিপাকে

সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, রাজশাহীতে কিছু সাংবাদিক সাংবাদিকতা পেশার আড়ালে অপসাংবাদিকতা ও সাংবাদিকদের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত আছে। তারা এখনো সাংবাদিকদের ঐক্য বিনষ্ট করতে ঘৃণ্য অপতৎপরতা ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সদ্য ক্ষমতা হারানো স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ১৫ বছরে আ’লীগের নেতাদের কাছ থেকে নানা সুযোগ-সুবিধা নিয়ে তারা পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে কাজ করে গেছে। তাদেরকে চিহিৃত করে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান সাংবাদিক নেতারা।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে সাংবাদিক নেতারা আরো বলেন, ষড়যন্ত্র করে গণতন্ত্রকে নস্যাৎ করতে পারবেন না। ছাত্রজনতার আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, সে বাংলাদেশকে কলুষিত করার ক্ষমতা আপনার নেই। তাই সব ষড়যন্ত্র থেকে বিরত থাকুন। অন্যথায় এদেশের ছাত্রজনতা আপনাকে বরদাশত করবে না।

তারা বলেন, গত ১২ বছরেও সাগর-রুনি হত্যার বিচার না হওয়া দুঃখজনক। এ হত্যাকান্ডে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে। গত ১৫ বছরে ৬৪ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে উল্লেখ করে তারা খুনের শিকার সাংবাদিকদের পরিবারকে ক্ষতি পূরণ প্রদানের দাবি জানান।

সাংবাদিক নেতারা আরো বলেন, এখন যেহেতু ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, তাই বর্তমান সরকারকে বলতে চাই- অবিলম্বে সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার করতে হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST