৩১ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

রেললাইন ভাঙা দেখে লাল নিশানা উড়িয়ে ট্রেন থামাল জনতা

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে রেললাইন ভাঙা দেখে লাল ওড়না উড়িয়ে সতর্কসংকেত দেখান সাধারণ মানুষ। ফলে ঈশ্বরদী থেকে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস থেমে যায়। এতে দুর্ঘটনা থেকে বেঁচে যায় ট্রেনটি। আজ শনিবার সকালে আজিমনগর-আব্দুলপুর সেকশনের বৃষ্টপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, আজ সকালে স্থানীয় লোকজন আজিমনগর ও আব্দুলপুর সেকশনের মধ্যবর্তী বৃষ্টপুর এলাকায় রেললাইন ভাঙা দেখতে পান। এ সময় ওই লাইন দিয়ে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশন থেকে আসতে দেখে দুর্ঘটনার আশঙ্কা থেকে ট্রেনটিকে থামানোর জন্য লাল ওড়না উড়িয়ে সতর্কসংকেত দেখানো হয়। লাল কাপড় উড়তে দেখে ট্রেনের চালক ট্রেনটিকে থামিয়ে দেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি ও এর যাত্রীরা।

আরও পড়ুনঃ   ৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ রাবির প্রশাসন ভবনে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী

আজিমনগর স্টেশনমাস্টার কামরুল হাসান লিখন জানান, ঈশ্বরদী থেকে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশন থেকে সকাল ৭টা ১৮ মিনিটে ছেড়ে যায়। কিছুক্ষণ পর রেললাইন ভেঙে যাওয়ায় ট্রেন থামানোর বিষয়টি জানতে পারেন। তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেন। তারপর দ্রুত ত্রুটিপূর্ণ জায়গাটি মেরামত করা হয়। আগের কোনো ট্রেন যাওয়ার সময় চাপে রেললাইনের ওই অংশ ভেঙে যেতে পারে। বর্তমান লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত

আর্জেন্টিনার ৯ ফুটবলার পাচ্ছেন ফিফার বিশেষ উপহার

প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন ভূমিমন্ত্রী

কৃষি ও কৃষককে বাঁচাতে তাদের পাশে দাঁড়াতে হবে : আরিফ পাশা

জনগণের বয়ানেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্যমন্ত্রী

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

১০

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান ভূমিমন্ত্রীর

১১

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

১২

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

১৩

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

১৪

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

১৫

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

১৬

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

১৭

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

১৮

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

১৯

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

২০

Design & Developed by: BD IT HOST