২৯ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

যৌতুক না পেয়ে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন, কারাগারে স্বামী

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় যৌতুকের দাবিতে এক গৃহবধূর শরীরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। বর্তমানে ওই গৃহবধূ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে মঙ্গলবার সকালে নওগাঁ সদর উপজেলার ভবানীপুর মধ্যেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গৃহবধূর স্বজনদের অভিযোগ, যৌতুকের টাকা না পেয়ে এবং পরকীয়া প্রেমের বাধা দেওয়াই মারপিট করে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছেন স্বামী গোলাম রাব্বানী। শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়ায় তাঁর অবস্থা সংকটাপন্ন। অগ্নিদগ্ধ ফজিলাতুন নেছা (২৫) সদর উপজেলার কোমইগাড়ী এলাকার ফজলুর হোসেনের মেয়ে।

এ ঘটনায় গৃহবধূর বাবা বুধবার ফজলুর হোসেন বাদী হয়ে গোলাম রাব্বানীসহ তাঁর পরিবারের ৪ সদস্যের বিরুদ্ধে থানায় মামলা করেন। এরপর পুলিশ গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

ভুক্তভোগীর স্বজন ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, চার বছর আগে গোলাম রাব্বানীর সঙ্গে বিয়ে হয় ফজিলাতুন নেছার। কিন্তু বিয়ের কিছুদিন পরই পরকীয়ায় জড়িয়ে পড়েন গোলাম রাব্বানী। বিষয়টি তাঁর স্ত্রী জানতে পারলে স্বামী-স্ত্রীর মাঝে দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে গোলাম রাব্বানী তাঁর স্ত্রীর কাছে যৌতুক বাবদ সাড়ে ৩ লাখ টাকা দাবি করেন। এরপর থেকেই স্ত্রী ফজিলাতুন নেছাকে মাঝেমধ্যেই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন গোলাম রাব্বানী ও পরিবারের সদস্যরা।

আরও পড়ুনঃ   রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

এ অবস্থায় গত মঙ্গলবার সকালে আবারও যৌতুকের টাকা দাবি করলে স্ত্রীর অস্বীকৃতি জানায়। এ সময় তাঁকে এলোপাতাড়ি মারপিট করে গোলাম রাব্বানী। একপর্যায়ে তাঁর স্ত্রী অজ্ঞান হয়ে গেলে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে প্রতিবেশীরা ফজিলাতুন নেছাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেলে নিয়ে যায় পরিবারের সদস্যরা। এরপর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় পাঠায় চিকিৎসক।

আরও পড়ুনঃ   অবসরপ্রাপ্ত শিক্ষক হেমেন্দ্রনাথ সাহার পরলোকগমন

ফজিলাতুন নেছার বাবা ফজলুর হোসেন বলেন, ‘যৌতুকের জন্য প্রায় আমার মেয়েকে মারপিট করত গোলাম রাব্বানী ও তার পরিবারের সদস্যরা। সে পরকীয়া প্রেমেও আসক্ত ছিল। এর আগে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা শেষ পর্যন্ত আমার মেয়ের শরীরে আগুন ধরিয়ে দেয়। এখন সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আ. ওয়াদুদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার প্রধান অভিযুক্ত স্বামী গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে আরও যারা জড়িত আছে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST