২৮ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

সুখবর দিলেন ‘মিস আয়ারল্যান্ড’ প্রিয়তি

অনলাইন ডেস্ক : ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে অন্তঃসত্ত্বা অবস্থায় নিজেকে ধরা দিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মডেল, মিস আয়ারল্যান্ড খ্যাত মাকসুদা আখতার প্রিয়তি। এবার আন্তর্জাতিক অঙ্গনে দ্যুতি ছড়ানো এই মডেল অনুরাগীদের জন্য আনলেন সুখবর! একটি ফুটফুটে কন্যাসন্তান জন্ম দিয়েছেন তিনি; পাশাপাশি এই দিয়ে তৃতীয় সন্তানের মা হলেন সাবেক এই বিশ্বসুন্দরী।

বিলেতে বসেই প্রিয়তি তার অনুরাগীদের জানিয়ে দিলেন নিজের মা হওয়ার খবর। মেয়ের নাম রেখেছেন লাভিশা লাম। পরিচয় করিয়ে দিলেন তার পরিবারের নতুন এই সদস্যকে। সামাজিক মাধ্যমে সদ্যজাতের কিছু ছবিও শেয়ার করেছেন প্রিয়তি। মেয়ের নামও প্রকাশ করেন সেখানেই। ছবিতে দেখা যায়, প্রিয়তির ছেলে আলিফ আবরাজ ও কন্যা মৌনীরা মীমের হাতে তাদের নতুন বোন। সেখানে মিস আয়ারল্যান্ড খ্যাত এই মডেল লেখেন, ‘পরিচিত হয়ে নেয়া যাক আমাদের পরিবারের নতুন সদস্য, আলিফ আবরাজ ও মৌনীরা মীমের ছোট্ট বোন লাভিশা লামের সাথে।’

আরও পড়ুনঃ   অশ্লীল মেসেজের স্ক্রিনশট ফাঁস করলেন প্রসূন আজাদ

এদিকে প্রিয়তি গণমাধ্যমে জানিয়েছেন, গত শনিবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের একটি হাসপাতালে তার নতুন সন্তান আসে। বর্তমানে মা-মেয়ে দুজনেই সুস্থ রয়েছেন বলেও খবর।

প্রিয়তির স্বামীর নাম বিবেক। আয়ারল্যান্ডে পড়াশোনা করতে গিয়ে দুজনের পরিচয়। সেখানে থেকেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। এখন এক ছেলে-দুই মেয়েকে নিয়ে তাদের সংসার।

আরও পড়ুনঃ   তার সঙ্গে ডিভোর্স হয়নি : শ্রীলেখা

২০১৪ সালে ‘মিস আয়ারল্যান্ড’ নির্বাচিত হন বাংলাদেশি বংশোদ্ভূত মডেল প্রিয়তি। পাশাপাশি পেশায় তিনি পাইলটও। আন্তর্জাতিক বহু প্রতিযোগিতায় তিনি হয়েছেন চ্যাম্পিয়ন। ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে পান টপ মডেলের অ্যাওয়ার্ড। ইনটিগ্রিটি ম্যাগাজিন আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেন বিশ্বের নানা প্রান্তের মডেলরা। তাদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে ‘সেরা’র অ্যাওয়ার্ড পান প্রিয়তি। পাশাপাশি আইরিশ চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST