২৪ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

বন্যাদুর্গত এলাকায় প্রধান নদীসমূহের পানি সমতল ধীর গতিতে হ্রাস পাচ্ছে: আবহাওয়া অধিদপ্তর

অনলাইন ডেস্ক: দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা দুর্গত এলাকায় প্রধান নদীসমূহের পানি সমতলে ধীর গতিতে হ্রাস পাচ্ছে। তবে এখনো ৯টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং মুহুরি নদীর পরশুরাম পয়েন্টের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
আজ দুপুরে আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকাসমূহে উল্লেখযোগ্য বৃষ্টিপাত দেখা যায়নি এবং উজানের নদ-নদীর পানি সমতলে হ্রাস অব্যাহত আছে। ফলে বর্তমানে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির গতকাল হতে উন্নতি শুরু হয়েছে এবং তা অব্যাহত আছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দুপুর ১২টা পর্যন্ত ৯টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এর মধ্যে কুশিয়ারা নদীতে অমরশীদ স্টেশনে ১৪ সে.মি., শেওলা স্টেশনে ১ সে.মি. সিলেটের শেরপুর স্টেশনে ৯ সে.মি. মারকুলী স্টেশনে ৪ সে.মি. মৌলভীবাজারের মনুতে ৯১ সে.মি. বিপদ সীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও খোয়াই নদীর বাল্লা স্টেশনে ৪৪ সে.মি. গোমতি নদীর কুমিল্লা স্টেশনে ৯৬ সে.মি. ফেনীর রামগড় স্টেশনে ৫৩ সে.মি. বিপদ সীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

আরও পড়ুনঃ   সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাবির শিক্ষক, গুরুতর আহত সহকর্মী

এদিকে খোয়াই নদীর হবিগঞ্জ, মনু নদীর মনু রেলওয়ে ব্রিজ, গোমতীর দেবীদ্বার, হালদার নারায়ণহাট ও পাঁচপুকুরিয়া স্টেশনে পানি সমতল বিপদসীমার নিচে নেমে এসেছে।

দেশের উজানে গত ২৪ ঘন্টায পানি সমতলে মুহুরী নদীতে বিলোনিয়া-ত্রিপুরায় বিপদসীমার ১০৩ সেমি এবং সাবরুম নদীতে ফেনী পয়েন্টে ১৮৩ সে.মি. হ্রাস পেয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী এই পয়েন্টে প্রতি ৩ ঘন্টায় ৯ সে.মি. হারে পানি সমতল হ্রাস পেয়েছে। গোমতী নদীর অমরপুর পয়েন্টে গত ২৪ ঘন্টায় ৫১ সে.মি. হ্রাস পেয়ে বর্তমানে বিপদসীমার ২০ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীতে ৮৪ মি.মি. এবং টেকনাফে ৫৮ মি.মি.।

আরও পড়ুনঃ   অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের সহযোগিতা বাড়ানোর প্রস্তাব : এলজিআরডি মন্ত্রী

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদী সমূহের পানি সমতল হ্রাস পেতে পারে এবং সংলগ্ন নি¤œাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।

ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, উত্তরাঞ্চলের তিস্তা-ধরলা-দুধকুমার নদীসমূহের পানি সমতল সামগ্রিকভাবে স্থিতিশীল আছে, যা আগামী ৪৮ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘন্টা অব্যাহত থাকতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST