২৪ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

সড়কে হেনস্থার শিকার অভিনেত্রী পায়েল

অনলাইন ডেস্ক : ওপার বাংলার অভিনেত্রী পায়েল মুখার্জি সড়কে হেনস্থার শিকার হয়েছেন। তিনি নিজেই সামাজিক মাধ্যমে ‘লাইভ’ এসে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এক বাইক আরোহীর সঙ্গে তার গাড়ির সামান্য ধাক্কা লাগে। এর পরেই সেই যুবক চড়াও হয়ে তার গাড়ির কাচ ভেঙে দেয়।

এদিকে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে এসিপি লালবাজার অলোক সান্যাল তাকে সুরক্ষা দেওয়ার আশ্বাস দেন।

তিনি বলেন, তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আটক করে অভিযুক্তকে।

আরও পড়ুনঃ   ‘কেন বাসে দাঁড়িয়ে থাকার সময় মেয়েদের ব্যাগ সামনে নিতে হয়’

জানা গেছে, দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন পায়েল। আচমকাই দ্রুত গতিতে একটি বাইক এসে পড়ে। সামান্য ধাক্কা লাগে।

অভিনেত্রীর দাবি, এর পরেই ওই বাইক আরোহী চড়াও হয়। তাকে গাড়ি থেকে নেমে আসতে বলেন। আতঙ্কিত পায়েল গাড়ি থেকে নামতে অস্বীকার করলে সঙ্গে সঙ্গে ঘুঁষি মেরে তার গাড়ির জানলার কাচ ভেঙে দেয় ওই যুবক।

আরও পড়ুনঃ   পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা

আতঙ্কিত অভিনেত্রী বলেন, ভাবতে পারছি না, জনবহুল রাস্তায় ভর সন্ধ্যায় এমন ঘটনা ঘটতে পারে! মেয়েদের সুরক্ষা কোথায় পৌঁছেছে?

ভিডিওতে পায়েল দেখান, তার গাড়ির ভেতর ভাঙা কাচে ভর্তি। অল্পবিস্তর আহত তিনিও। এর পরেই তিনি টালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এসিপি জানিয়েছেন, তিনিই পায়েলকে টালিগঞ্জ থানায় যাওয়ার কথা বলেন। ওখানে তার লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST