২৩ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে : তামিম

অনলাইন ডেস্ক : স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের বেশ কিছু অঞ্চল। আটকা পড়েছেন লাখ লাখ মানুষ। ক্রমশই খাবার, পানির সংকট আরও তীব্র হচ্ছে। এরই মধ্যে মৃত্যুর ঘটনাও ঘটেছে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছেন তারকা থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ। নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।

এমন বিপর্যয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালীসহ দেশের আরও অনেক এলাকা বন্যার ভয়াল ছোবলে আক্রান্ত। কঠিন এই সময়ে আমাদের সবার দায়িত্ব দুর্গতদের সহায়তা করার। ব্যক্তিগতভাবে কাকে কার পছন্দ, কাকে অপছন্দ, কার কী মতবাদ, এসব ভাবার সময় এখন নয়। কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে মানুষের পাশে থাকার জন্য।

আরও পড়ুনঃ   মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায়

নিজের দায়িত্ব পালন করছেন বলেও জানালেন তামিম। বলেন, আমি নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করছি। যে সংস্থা ও সংগঠনগুলোকে আমার কাছে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মনে হয়েছে, তাদের মাধ্যমে সহায়তা করেছি। সাধ্যমতো আরও করে যাব ইনশাল্লাহ।

পানিবন্দি মানুষকে উদ্ধারে যারা কাজ করছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানালেন তামিম। লিখেছেন ,মানুষকে উদ্ধার করতে ও নানাভাবে যারা মাঠ পর্যায়ে নিরলস কাজ করে চলেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। এই দেশ অসংখ্য দুর্যোগের সঙ্গে লড়াই করে মাথা তুলে দাঁড়িয়েছে। এবারও আমরা সবাই একতাবদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করব, সবাইকে নিরাপদ ও ভালো রাখব।

আরও পড়ুনঃ   তৃতীয় পাতা

সবশেষে বলেন, আরেকটা কথা মনে রাখতে হবে, বন্যার তাৎক্ষনিক ধাক্কা সামলানোই শেষ কথা নয়। পানি নেমে যাওয়ার পর দুর্গতদের পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করতে হবে, ওষুধের ব্যবস্থা করতে হবে, বাসস্থানের ব্যবস্থা করতে হবে, প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করতে হবে। সেই দায়িত্ব আমাদের সবার। সবাই মিলেই চেষ্টা করব তাদেরকে আবার সুন্দর ও স্বাভাবিক জীবন উপহার দেওয়ার জন্য। স্লোগান আমাদের একটিই- মানুষ মানুষের জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST