২২ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় লেবাননে ফাতাহ কমান্ডার নিহত

অনলাইন ডেস্ক : ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের বৃহত্তম ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল ফাতাহের সামরিক শাখার একজন কমান্ডার নিহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের চালানো ড্রোন হামলায় প্রাণ হারান তিনি।

তিনি হিজবুল্লাহর সঙ্গে কাজ করতেন বলেও দাবি করেছে ইসরায়েল। বুধবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

ফিলিস্তিনি গ্রুপ ফাতাহ বুধবার জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় তাদের একজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন। নিহত ওই কমান্ডারের নাম খলিল আল-মাকদাহ।

আরও পড়ুনঃ   গাজা : ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের লাশ ছিড়ে খাচ্ছে কুকুর

ফাতাহের সশস্ত্র শাখা আল-আকসা শহীদ ব্রিগেডস বলেছে, খলিল আল-মাকদাহ উপকূলীয় শহর সিডনে ‘ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধের সমর্থনে তার দায়িত্ব পালন করার সময়’ নিহত হয়েছেন।

লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, সিডনের ভিলাস এলাকায় একটি ইসরায়েলি ড্রোন তার গাড়িতে আঘাত করলে আল-মাকদাহ নিহত হন।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী সিডনে বিমান হামলা চালিয়ে আল-মাকদাহকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুনঃ   এবারের রমজানে নাতিশীতোষ্ণ থাকবে সৌদির আবহাওয়া

এক সামরিক বিবৃতিতে দাবি করা হয়েছে, আল-মাকদাহ এবং তার ভাই মুনির ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানোর জন্য কয়েক বছর ধরে হিজবুল্লাহ এবং ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পের সাথে কাজ করছিলেন।

সেনাবাহিনী তাদের বিমান হামলার ফুটেজ প্রকাশ করেছে যাতে ওই ফাতাহ কমান্ডার নিহত হন। মূলত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বে ফাতাহ গ্রুপ পরিচালিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST