১৮ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

করাচিতে হচ্ছে না বাংলাদেশের দ্বিতীয় টেস্ট

অনলাইন ডেস্ক : ২০২৫ সালে পাকিস্তানে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ১৯৯৬ সালের পর এই আসর দিয়েই পাকিস্তানে ফিরবে আইসিসির কোনো টুর্নামেন্ট। সেটা নিয়ে এখনো কিছু জটিলতা থাকলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের দিক থেকে শুরু করেছে পূর্ণ প্রস্তুতি। করাচি স্টেডিয়ামে চলছে সংস্কারকাজ।

আর সেই কাজের সূত্র ধরেই বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় টেস্ট সরিয়ে নেয়া হলো করাচির ন্যাশনাল স্টেডিয়াম থেকে। ৩০ আগস্ট থেকে এই ভেন্যুতেই হওয়ার কথা ছিল দুই দলের মধ্যেকার সিরিজের দ্বিতীয় ম্যাচ। তবে শেষ পর্যন্ত এই ম্যাচের আয়োজক হচ্ছে রাওয়ালপিন্ডি। ২১ আগস্ট থেকে সিরিজের প্রথম টেস্টও হবে এই একই মাঠে।

আরও পড়ুনঃ   দ্বিতীয় পাতা

পিসিবির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, করাচি থেকে দ্বিতীয় টেস্টের ভেন্যু সরিয়ে রাওয়ালপিন্ডিতে নিয়ে আসা হয়েছে। এর আগে গত ১৪ আগস্ট বলা হয়েছিল, করাচি স্টেডিয়ামে উন্নয়নকাজ চলায় ৩০ আগস্ট শুরু ম্যাচে দর্শকের প্রবেশাধিকার থাকবে না।

করাচি থেকে টেস্ট ম্যাচ সরিয়ে ফেলার বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘নির্ধারিত সময়ের মধ্যে ভেন্যু তৈরির বিষয়ে আমাদের বিশেষজ্ঞদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছে, খেলা চলাকালীন যখন নির্মাণকাজ চলবে, সেই শব্দ ক্রিকেটারদের সমস্যায় ফেলবে। এ ছাড়া নির্মাণকাজের ধুলো খেলোয়াড়, অফিশিয়াল, ব্রডকাস্টার ও মিডিয়াকেও সমস্যায় ফেলবে।’

আরও পড়ুনঃ   জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেলেন আশরাফুল

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচটি হবে ২১-২৫ আগস্ট পর্যন্ত। দ্বিতীয় টেস্ট হবে করাচিতে, ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় টেস্টে সুযোগ না থাকলেও, প্রথম ম্যাচে দর্শকদের উপস্থিতিতে খেলবেন দুই দেশের ক্রিকেটাররা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST