১৭ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

শাহরুখের ‘পাঠান’কে হারিয়ে দিল ‘স্ত্রী- টু’, গড়ল নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক : বক্স অফিসে এক নতুন মাইলফলক অর্জন করল সদ্য মুক্তি পাওয়া বলিউড ছবি ‘স্ত্রী- টু’। গত বৃহস্পতিবার, ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছে ছবিটি। প্রথম দিনেই বাণিজ্যিক সাফল্য দেখল ‘স্ত্রী- টু’। শুধু তাই নয়, বলিউডের সেরা পাঁচে জায়গা করার পাশাপাশি নতুন রেকর্ডও গড়ল।

নির্মাতারা আশা করেছিলেন, প্রথম সপ্তাহেই ভালো ব্যবসা করবে ছবিটি। সেখানে মুক্তির দিনই ছবিটির সঙ্গে মুক্তি পাওয়া একাধিক ছবিকে পেছনে ফেলে অনেকটা এগিয়ে গেছে ‘স্ত্রী- টু’। স্যাকনিল্ক এর রিপোর্ট অনুসারে, শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী- টু’ মুক্তির প্রথম দিনেই ভারতীয় মুদ্রায় ৬০ কোটি রুপি সংগ্রহ করেছে। ২০১৮ সালে এই হরর-কমেডির সিক্যুয়াল মুক্তি পেয়েছিল। সেখানে শ্রদ্ধা ও রাজকুমার রাও ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল অপারশক্তি খুরানা, পঙ্কজ ত্রিপাঠী ও অভিষেক বন্দোপাধ্যায়কে। ‘স্ত্রী- টু’-তেও তারা রয়েছেন।

আরও পড়ুনঃ   ঐশ্বরিয়ার পর এবার আদালতের দ্বারস্থ অভিষেক

স্যাকনিল্ক এর রিপোর্ট আরও বলছে, শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের ছবি ‘পাঠান’ কেও পেছনে ফেলে দিয়েছে ‘স্ত্রী- টু’। ‘পাঠান’ প্রথম দিনে সমস্ত ভাষা মিলিয়ে ভারতীয় মুদ্রায় ৫৫ কোটি রুপি আয় করেছিল। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় শাহরুখ-দীপিকার অন-স্ক্রিন রসায়ন সকলের নজর কেড়েছিল। এই ছবিতে খলনায়কের ভূমিকায় ছিলেন জন আব্রাহাম। শুধু শাহরুখ নয়, তিনিও এই ছবির হাত ধরেই নতুন করে কামব্যাক করেছিলেন।

আরও পড়ুনঃ   পাকিস্তানি টিকটকারের ভিডিও ফাঁস, নেটমাধ্যমে তোলপাড়!

এছাড়াও হৃতিক রোশন এবং টাইগার শ্রফের ছবি ‘ওয়ার’ তার প্রথম দিনেই সমস্ত ভাষা মিলিয়ে ৫৩.৩৫ কোটি রুপি আয় করেছিল। এবং আমির খান এবং অমিতাভ বচ্চনের ছবি ‘থাগস অফ হিন্দুস্তান’ প্রথম দিনে ৫০.৭৫ কোটি টাকা আয় করেছিল। ফলে এ দুটি ছবিকেও পিছিয়ে রেখেছে ‘স্ত্রী- টু’।

তবে শাহরুখ খানের ছবি ‘জওয়ান’ প্রথম দিন ভারতীয় মুদ্রায় ৭৫ কোটি রুপি সংগ্রহ করেছিল। হিন্দি ভাষায় ৬৫ কোটি এবং তামিল ও তেলেগু থেকে ৫ কোটি করে। এই ছবিতে দক্ষিণী সুপারস্টার শাহরুখের বিপরীতে ছিলেন দিপীকা পাড়ুকোন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১০

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৩

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৮

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৯

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST