১৭ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শ্রমিকের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে নিহত নির্মাণশ্রমিক জাবেদের (৩৫) লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। গতকাল শুক্রবার বগুড়া শহরের ভাইপাগলা মাজার গোরস্থানে আঞ্জুমান মুফিদুল ইসলামের সহায়তায় লাশ দাফন করা হয়।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান আজ শনিবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৫ আগস্ট থেকে জাবেদের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ছিল। ফিঙ্গার প্রিন্ট ও স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়েও তাঁর পরিচয় উদ্ঘাটন করা যায়নি। নিহতের মাথায়, ডান গালে ও দুই পায়ে জখমের চিহ্ন ছিল।

আরও পড়ুনঃ   সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সদস্যসচিব লিটন শেখ বাঘা বলেন, নির্মাণশ্রমিক হিসেবে পরিচয়পত্রে জাবেদের ঠিকানা বগুড়া শহরের বেজোড়া লেখা ছিল। সে অনুযায়ী বেজোড়া এলাকায় খোঁজ করেও তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

লিটন শেখ বাঘা আরও বলেন, ‘৪ আগস্ট শহরের সাতমাথায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন জাবেদ। রাত ৮টার দিকে সাতমাথাসংলগ্ন বগুড়া জিলা স্কুল মাঠে রক্তাক্ত জখম অবস্থায় জাবেদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর বিভিন্নভাবে তাঁর পরিচয় জানার চেষ্টা করি। কেউ তাঁকে চিনতে না পারায় পুলিশ লাশ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের দ্বারস্থ হয়। পরে ভাইপাগলা মাজার গোরস্থানে লাশ দাফন করা হয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST